- জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- বিভিন্ন এলাকা পরিদর্শনে সিসিক প্রশাসক; নগর উন্নয়নে জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে
- জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা আগামী শুক্রবার
- প্রশাসনের পরিচয়ে মোবাইল ব্যাংকিংয়ের তথ্য চেয়ে প্রতারণা, নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সতর্কতা
- জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে জুনিয়র স্কলারশিপের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- সিলেট নগরীতে সাইবারনেটিক্স রোবো একাডেমির সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ
- ১২ কোটি সিম ব্যবহারকারী গ্রাহকদের মেয়াদের বাহানার জিম্মিদশা থেকে মুক্ত করতে স্মারকলিপি প্রদান
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে দেয়ালিকা প্রকাশ
- সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান
» জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৬ | সোমবার
সম্মিলিত উদ্যোগে সিলেটের শিক্ষার হারানো গৌরব পুনরুদ্ধার করতে হবে : সিসিক প্রশাসক
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একসময় শিক্ষার ক্ষেত্রে সিলেট ছিল দেশের অন্যতম অগ্রবর্তী অঞ্চল।
এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাঁদের ঐতিহ্য, ফলাফল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য দেশজুড়ে সমাদৃত ছিল।
কিন্তু সময়ের পরিক্রমায় আমরা সেই অবস্থান থেকে কিছুটা পিছিয়ে পড়েছি। এখন সম্মিলিত উদ্যোগে সিলেটের শিক্ষার হারানো গৌরব পুনরুদ্ধার করতে হবে।
সোমবার (৩ আগস্ট) সকালে দক্ষিণ সুরমার জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আধুনিক, বিজ্ঞানমনস্ক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষকদের অনুরোধ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সিলেট অঞ্চলের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদার, সরকারি মদন মোহন কলেজের অধ্যাপক মো. ফরিদ আহমদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তমাল কান্তি দেব এবং সাবেক সভাপতি মো. আসাদ খান।
অনুষ্ঠানে ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেন, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মোতাহার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে অতিথিবৃন্দ বিভিন্ন খেলায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯ বার
সর্বশেষ খবর
- জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- বিভিন্ন এলাকা পরিদর্শনে সিসিক প্রশাসক; নগর উন্নয়নে জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে
- জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা আগামী শুক্রবার
- প্রশাসনের পরিচয়ে মোবাইল ব্যাংকিংয়ের তথ্য চেয়ে প্রতারণা, নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সতর্কতা
- জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর