শিরোনামঃ-

» বিভিন্ন এলাকা পরিদর্শনে সিসিক প্রশাসক; নগর উন্নয়নে জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৬ | সোমবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর জীবনমান উন্নয়নে পরিকল্পিত উন্নয়নের বিকল্প নেই।

জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজন বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে নগরীর প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী সিলেট নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সকালে সিসিক প্রশাসক নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের বরইকান্দি মাঝপাড়া এলাকায় যান। সেখানে তিনি স্থানীয় মসজিদের সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং চলমান ও প্রস্তাবিত উন্নয়নমূলক কাজ নিয়ে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

Manual2 Ad Code

এ সময় তিনি মসজিদের অবকাঠামোগত উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিসিকের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার ও সুমন চন্দ্র দাশ।

এছাড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ আলী হোসেন চৌধুরী (জানু মিয়া), বিশিষ্ট মুরুব্বি ফয়জুল হক চৌধুরী, মোহাম্মদ মাসুক মিয়া, লন্ডনপ্রবাসী কাজী রুকনুজ্জামান চৌধুরী, মোহাম্মদ সেলিম আহমেদ, মোহাম্মদ রফিক মিয়া, আজহারউদ্দিন লালা মিয়া, মোহাম্মদ কয়েছ আহমেদ, মোহাম্মদ আলী আব্বাস, বরইকান্দি নতুন মসজিদের মোতোয়াল্লি মোহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক কাউন্সিলর মো. রায়হান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এরপর প্রশাসক নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা পরিদর্শন করেন।

বিকেলে তিনি নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের কুমারগাঁও বাসস্ট্যান্ড পরিদর্শন করেন।

Manual1 Ad Code

এ সময় পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা শোনেন।

নাগরিক সেবার মান উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১১৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031