শিরোনামঃ-

» জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৬ | সোমবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে জুনেদুল ইসলাম জুনেদকে আহ্বায়ক, ফারুক আহমদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. আল কাদের সেবুলকে সদস্য সচিব করা হয়েছে।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সিলেট জেলা তাতীদলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা তাতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও জেলা তাতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের স্বাক্ষরক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

Manual2 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Manual2 Ad Code

পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও সরকারের উন্ননয়ন কার্যক্রমের স্বার্থ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31