- জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- জৈন্তাপুরে ১৪৮ বস্তা জিরা ভর্তি কাভার্ডভ্যান ডাকাতি, ওসির বিরুদ্ধে ডাকাতদের মদদ ও টালবাহানার অভিযোগ
- সিসিক নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিনের বিরুদ্ধে বিপুল দুর্নীতি ও নকশাবহির্ভূত ভবনের অভিযোগ
- বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতা সুহেল রানার বিরুদ্ধে
- সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন প্রফেসর মো. শহীদুল আলম
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে পরীক্ষার ফল প্রকাশ ও ৬৮ শিক্ষার্থীকে ‘প্রিন্সিপাল অ্যাওয়ার্ড’ প্রদান
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফেঞ্চুগঞ্জে জমিরুন নেছা একাডেমি স্কুল অ্যান্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলন সিলেটের গণমিছিল ও সমাবেশ বুধবার
- সিলেটে ২ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে মহানগর বিএনপির কর্মসূচি
» সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী
প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সার্বিক কার্যক্রম বিস্তারে যুক্তরাষ্ট্রে নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ও বাইশঘর মুহিবুন নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান চৌধুরীকে সিলেট বিভাগ গণদাবি পরিষদ আমেরিকার নিউইয়র্ক শাখা কমিটি সহ সিলেটি অধ্যুষিত অন্যান্য অঙ্গরাজ্যের বিভিন্ন কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
সিলেটের বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সর্বজনপরিচিত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী পূর্বে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে একাধিক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘকাল ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
বর্তমানে আমেরিকার নিউইয়র্ক শহরে স্থায়ীভাবে বসবাস করলেও নিজ জন্মভূমির উন্নয়ন ও সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সকল দাবির প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান নিয়মিত তাঁর সাথে যোগাযোগ রেখে চলেছেন।
নিউইয়র্কেও বিভিন্ন প্রবাসভিত্তিক সামাজিক সংগঠনের ব্যানারে সিলেটের অধিকার ও উন্নয়ন নিয়ে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি।
দেশে থেকে বাংলাদেশ সরকারের কোন মন্ত্রী বা রাজনৈতিক শীর্ষ নেতা যুক্তরাষ্ট্র সফরে গেলে তাঁদের কাছে সিলেটের ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরা এবং স্মারকলিপি প্রদানের কাজেও তিনি সর্বদা সচেষ্ট ভূমিকা রাখছেন।
সিলেট বিভাগের সর্ববৃহৎ ও দীর্ঘ আন্দোলনমুখী অরাজনৈতিক সামাজিক সংগঠন সিলেট বিভাগ গণদাবি পরিষদের শাখা কমিটি গঠনের প্রস্তাব দিলে তিনি সানন্দে সম্মতি প্রকাশ করেন এবং অঞ্চলের অধিকার আদায়ের এই ঐতিহাসিক লড়াইয়ে নিজেকে একজন গর্বিত অংশীদার হিসেবে যুক্ত করার আগ্রহ ব্যক্ত করেন।
তাঁদের এই আন্তারিকতায় সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটি ও নেতৃবৃন্দের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বার্তায় বলেন, একজন প্রকৃত সমাজকর্মী দূর প্রবাসে অবস্থান করলেও মাতৃভূমির প্রতি তাঁর টান কখনো স্তিমিত হয় না। বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী তাঁর উজ্জ্বল দৃষ্টান্ত।
পরিষদ আশা প্রকাশ করে যে, তাঁর গতিশীল নেতৃত্বে প্রবাসে নতুন কমিটিসমূহ গঠনের মাধ্যমে সিলেট বিভাগের দীর্ঘদিনের বকেয়া ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের আন্দোলন আরও বেগবান ও ফলপ্রসূ হবে।
সবশেষে সিলেট বিভাগ গণদাবি পরিষদের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধার শারীরিক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৯ বার
সর্বশেষ খবর
- জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- জৈন্তাপুরে ১৪৮ বস্তা জিরা ভর্তি কাভার্ডভ্যান ডাকাতি, ওসির বিরুদ্ধে ডাকাতদের মদদ ও টালবাহানার অভিযোগ
- সিসিক নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিনের বিরুদ্ধে বিপুল দুর্নীতি ও নকশাবহির্ভূত ভবনের অভিযোগ
- বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতা সুহেল রানার বিরুদ্ধে
- সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন প্রফেসর মো. শহীদুল আলম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর