শিরোনামঃ-

» বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণে জায়গা পরিদর্শনে এমপি এমরান চৌধুরী

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৬ | সোমবার


Manual6 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে নতুন ভবন নির্মাণের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual1 Ad Code

সোমবার (৩ আগস্ট) দুপুরে তিনি পরিদর্শন করেন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতালের হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual4 Ad Code

বক্তব্যে হাসপাতালের জনবল সংকট নিরসনসহ উপজেলার প্রান্তিক জনপদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সাথে সাধারণ মানুষকে সেবা দিতে হবে।

এমপি আরও বলেন- বিয়ানীবাজারের বিপুল জনগোষ্ঠীর আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে এই হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করা অত্যন্ত জরুরি।

Manual8 Ad Code

নতুন ভবন নির্মাণের কাজ দ্রুত শুরু করতে আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি।

Manual5 Ad Code

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমদ রেজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম‍্যান মাহবুবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম. কাদির এবং বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি আহমেদ ফয়সাল।

এই সংবাদটি পড়া হয়েছে ৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31