- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিলেট নগরীর মদীনা মার্কেটে ওউন বেবীশপের উদ্বোধন
প্রকাশিত: ২০. এপ্রিল. ২০২৬ | সোমবার
দেশে ক্রমেই ব্যবসাবান্ধব পরিবেশ বিনষ্ট হতে চলেছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সবচেয়ে হালাল আয়ের মাধ্যম হচ্ছে ব্যবসা| সৎ ব্যবসা আর্থিক উন্নতির পাশাপাশি পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত করে| কিন্তু চাঁদাবাজি ও হয়রানীর কারণে বাংলাদেশে ক্রমশই ব্যবসা বান্ধব পরিবেশ সংকুচিত হতে চলেছে| ভয়াবহ লোডশেডিংয়ের কারণে জনজীবন দুর্বিসহ| এরই মধ্যে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত ব্যবসায়ীদেরকে চরমভাবে ক্ষতিগ্রস্থ করছে।
এছাড়া ৭টার পর দোকান খোলা রাখায় ব্যবসায়ীদের গ্রেফতারের মতো অমানবিক কর্মকাণ্ড ব্যবসার পরিবেশ বিনষ্ট হচ্ছে|
তিনি বলেন, সরকার জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি করেছে| এর প্রভাবে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে| এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের নামে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নিয়ে অর্থনৈতিক অবস্থাকে আরো দুর্বল করা হচ্ছে| কয়েকঘন্টা ব্যবসা করে ব্যবসায়ীরা দোকানের ভাড়াও দিতে পারছেনা।
কর্মচারীদের বেতন দেয়াও কঠিন হয়ে পড়েছে| এভাবে দেশ চলতে পারেনা| সবকিছুতে অরাজক পরিস্থিতি বিরাজ করছে| সকল ক্ষেত্রে সরকারের ব্যর্থতা জনদুর্ভোগ সৃষ্টি করছে| দেশে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।
তিনি সোমবার বিকেলে সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকায় ওউন বেবীশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন|
দোকানের স্বত্তাধিকারী শাহ মো. জিতু মুন্নার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী, এডভোকেট রেজাউল করিম তালুকদার, জালালাবাদ থানা জামায়াতের আমীর মাওলানা আলা উদ্দীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, ৯নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী এডভোকেট আজিম উদ্দিন, শ্রমিক নেতা উবায়দুল হক শাহীন ও ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার পদপ্রার্থী আব্দুর রাজ্জাক রাজন প্রমূখ| অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন|
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, মদিনা মার্কেট মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাহফুজ|
এই সংবাদটি পড়া হয়েছে ১৬০ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর