শিরোনামঃ-

» বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২৪. আগস্ট. ২০২৬ | সোমবার


Manual8 Ad Code

শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন,  আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কারিগর।

Manual2 Ad Code

সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কেবল পাঠ্যবইয়ের জিপিএ-৫ পাওয়ার পেছনে না ছুটে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে বলীয়ান হতে হবে। খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মনন বিকাশ ও শারীরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মেধা ও মননের সমন্বয়ে প্রতিটি শিক্ষার্থী যেন দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে, সে লক্ষ্যেই শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিচ্ছে বর্তমান জনবান্ধব সরকার।

সিলেটের গোলাপগঞ্জে বরায়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual5 Ad Code

বরায়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজমল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী নুরুল মুতাকিন হানান, সিলেট জেলা বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সাহান, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য গোলাম আজম সায়েস্তা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস, এম সিরাজুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামিল চৌধুরী ও জায়েদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাছিতুর রহমান ও শাহানুর আহমদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আজিজুল হক মুন্না, সদস্য জাহাঙ্গীর আহমদ, সিলেট মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সাহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সহ-সভাপতি হারুনুর রশীদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ, সদস্য নাহিদুল ইসলাম নাহিদ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম প্রচার সচিব মোহাম্মদ আবদুল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র রোহান আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন বরায়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হাবিবুর রহমান।

Manual6 Ad Code

আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Manual1 Ad Code

এদিকে, সিলেটের শাহপরাণ থানাধীন ইসলামাবাদ এলাকায় বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারের ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার তীব্র প্রতিবাদ, শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন এমপি এমরান আহমদ চৌধুরী।

তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং খবর শুনে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানাপুলিশকে ফোন করে অপরাধীদের তড়িত শনাক্ত ও আটক করতে তাগিদ দেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২১৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031