- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
প্রকাশিত: ২৪. আগস্ট. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না।
নগরীর বর্ধিত এলাকাগুলো উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকলেও পর্যায়ক্রমে এসব এলাকার সড়ক, ড্রেন সহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।
নগরবাসীর নাগরিক দুর্ভোগ কমাতে দিন-রাত কাজ করে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন।
সোমবার (২৪ আগস্ট) সিলেট নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারিত হয়েছে, কিন্তু সে অনুযায়ী আয় বাড়েনি। তারপরও নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
কীভাবে সিলেট নগরীকে বন্যা ও জলাবদ্ধতামুক্ত করা যায়, কীভাবে নগরীকে আরও সুন্দর ও বসবাসযোগ্য করে গড়ে তোলা যায়—এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, আমি শুধু প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই, কাজ বাস্তবায়নে বিশ্বাসী। কাউকে মিথ্যা আশ্বাস দিতে চাই না। যেসব উন্নয়ন কাজের প্রয়োজন রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
প্রশাসক বলেন, ২৮ নম্বর ওয়ার্ডের সুনামপুর এলাকায় ১ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। পাশাপাশি ২ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণের কাজও চলছে।
ধারাবাহিকভাবে এলাকার অন্যান্য সড়ক ও ড্রেনের উন্নয়ন কাজও বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের প্রতিটি এলাকার প্রয়োজনীয় উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।
সকালে সিসিক প্রশাসক ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে জামেয়া তাহফিজুল কোরআন বরইকান্দি সুনামপুর মাদ্রাসায় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকদের দাবিদাওয়া শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রায়হান হোসেন, সাবেক চেয়ারম্যান রইছ আলী, মকসুদ মিয়া, মসকুর মিয়াসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুপুরে আব্দুল কাইয়ুম চৌধুরী ৪০ নম্বর ওয়ার্ডের কুচাই মাঝপাড়া এলাকা পরিদর্শন করেন।
পরে কুচাই পূর্বপাড়ায় আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামাল আহমদ, সিলেট মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক বাবর আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সহসভাপতি আব্দুল হাছিব, কুচাই ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদ উদ্দীন রুকন, ইসমাইল হোসেন তকবির, আব্দুল জলিল, আনোয়ার হোসেন, নুরে আলম সাদেক, দিলাল আহমদ, ফখরুল ইসলাম, নাহিদ আহমদ, রিমন আহমদ, সাব্বির আহমদ, তানজির আহমদসহ স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর