- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
প্রকাশিত: ২৪. আগস্ট. ২০২৬ | সোমবার
ঐক্য প্রতিষ্ঠায় ত্যাগ ও উদারতার বিকল্প নেই : মুহাম্মদ ফখরুল ইসলাম
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানুষ সৃষ্টির সেরা জীব।
আদম সন্তান হিসেবে এবং মুমিন-মুসলিম হিসেবে আমরা শ্রেষ্ঠ জাতি ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী।
মুমিনগণ পরস্পর ভাই ভাই। ভ্রাতৃত্ব, ঐক্য ও সংহতি ইসলামের সৌন্দর্যের অনন্য দিক। ঐক্যের মূল ভিত্তি হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ তথা তাওহীদ। বিবাদ-বিসংবাদ ও অনৈক্যের বিষয়ে আল্লাহ তায়ালা ও রাসুলুল্লাহ (সা.) সতর্ক করেছেন।
ইসলামের দৃষ্টিতে পরস্পরের কলহ-বিবাদে লিপ্ত হওয়া নিষিদ্ধ। ঐক্য প্রতিষ্ঠায় প্রয়োজন ত্যাগের মানসিকতা ও উদারতা। যুগে যুগে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ছিল, কিন্তু অনৈক্য কখনোই গ্রহণযোগ্য ছিল না।
তিনি সোমবার (২৪ আগস্ট) দুপুরে কেন্দ্র ঘোষিত গণসংযোগ দশকের অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের উদ্যোগে জালালাবাদ থানাধিন একাধিক মাদরাসার শিক্ষক, উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতীবদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উলামা বিভাগ জালালাবাদ থানার সভাপতি মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহর পরিচালনায় এবং সেক্রেটারি মাওলানা শওকত আলীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত গণসংযোগ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী ও উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
মতবিনিময় সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন, আলেমেদ্বীন মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা ওসমান গণি, মাওলানা আবুল খায়ের ও মাওলানা ফয়জুল ইসলাম প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী বলেন, নবী-রাসুলদের উত্তরাধিকারী হিসেবে উলামায়ে কেরামের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা ও কাজের মাধ্যমে এর প্রমাণ দিতে হবে।
দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা জাতির সামনে তুলে ধরতে হবে।
মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, মতপার্থক্যের মধ্যেও ঐক্য প্রতিষ্ঠা সময়ের একান্ত প্রত্যাশা।
বিভেদের দেয়াল ভেঙে দিয়ে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখলে বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ। মানুষকে সত্য ও সুন্দরের দিকে আহ্বান জানাতে হবে।
সঠিক পথে এগিয়ে যেতে উলামায়ে কেরামকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর