শিরোনামঃ-

» ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

প্রকাশিত: ২৪. আগস্ট. ২০২৬ | সোমবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual1 Ad Code

মৃত্যুকালে তিনি সন্তান, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ এবং সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

এক যৌথ শোক বার্তায় সংগঠনদ্বয়ের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও পরম শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual4 Ad Code

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমার জানাজার নামাজ সোমবার (২৪ আগস্ট) বাদ আসর স্থানীয় ‘কন্যাখাই জামে মসজিদে’ অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31