শিরোনামঃ-

» সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল

প্রকাশিত: ২৪. আগস্ট. ২০২৬ | সোমবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

সোমবার (২৪ আগস্ট) বিকেলে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Manual4 Ad Code

মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Manual2 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান (এপিপি)-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সঞ্চালনা করেন, জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সিদ্দেক আলী।

সমাবেশে বক্তারা বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বিগত ১৪ বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকার শুধু নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে এবং রাজনৈতিক ফায়দা লুটতে দেশে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করেছে।

Manual3 Ad Code

এর মাধ্যমে তারা যেমন জাতির শ্রেষ্ঠ সন্তান প্রকৃত মুক্তিযোদ্ধাদের চরমভাবে অসম্মানিত করেছে, তেমনি মুক্তিযুদ্ধের মহান ইতিহাসকেও নজিরবিহীনভাবে বিকৃত করেছে।

ক্ষমতা টিকিয়ে রাখতে তারা ইতিহাসের সবকিছু পাল্টে দিতে চেয়েছিল। তবে এখন সময় এসেছে সত্য প্রতিষ্ঠার।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সবসময় রাজপথে সজাগ থাকবে এবং ইতিহাসের সকল বিকৃতি রুখে দিয়ে সাধারণ মানুষের সামনে মুক্তিযুদ্ধের প্রকৃত ও গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরবে।

সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক মামুন আহমদ, সদস্য সচিব আবদুল হান্নান, সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক প্রভাষক শাহ আলম তালুকদার তুহিন, বদরুল খান, যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দিন, আতিকুর রহমান চৌধুরী লাভলু, সুমন আহমদ, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী ফারুক আহমদ, মনিরুজ্জামান মিজান, হিলাল উদ্দিন শিপু, আবদুর রব,  গুফরান আহমদ চৌধুরী, আব্দুর রহিম ভরসা, জেলা শাখার কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন টিপু, জেলা শাখার সদস্য জিল্লুর রহমান, জহির উদ্দিন ও ফারুক আহমদ এবং মহানগর শাখার সদস্য উবায়দু রহমান নাঈম।

মিছিলে সংহতি জানিয়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ৯নং ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপি নেতা আরিফ ইকবাল নেহাল, ৩২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি তসলিম উদ্দিন, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক দীপক রায়, সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসলাম আলী, জিয়া স্মৃতি সংসদ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক অর্পণ ঘোষ, শাহপরাণ থানা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরান ও সাজ্জাদুর রহমান সাজু, শহিদ জিয়া স্মৃতি সংসদের শাহপরাণ থানা শাখার আহ্বায়ক মাহবুব হোসেন মিলন, মহানগর বিএনপি নেতা রফিক আহমদ, সিলেট জেলা পেশাজীবী দলের যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক সায়েস্তা রহমান সানি, জাসাস সিলেট সদর শাখার সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সদর উপজেলা তাঁতীদল নেতা বুরহান উদ্দিন, মুন্না তালুকদার ও খালেদ আহমদ, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট মহানগর শাখার সভাপতি আছনাত উদ্দিন জাহিন ও সাংগঠনিক সম্পাদক রনি আহমদ, বাঘা ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব দুলাল আহমদ, জকিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য খাইরুল আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের চৌধুরী এবং যুবদল নেতা আফতার আহমদ।

মিছিলে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ময়নুল হোসাইন, সেলিম আহমদ, মুমিন আহমদ, শাহীন আহমদ, সুহেল আহমদ, ফয়সল, তানজির, সাদ্দাম, হেলাল, জাহিদুল ইসলাম, মো. আব্দুল্লাহ, ছাদিকুর রহমানজাহিদুল ইসলাম  চৌধুরী, আব্দুল হাই , মারজান আহমদ, সেলিম আহমেদ, হাফিজ বিলাল, মোহাম্মদ আম্বিয়া প্রমুখ।

বক্তারা আগামী দিনে দেশ পুনর্গঠনে জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করতে এবং সকল প্রকার ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31