শিরোনামঃ-

» শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৯০,৪০,০০০/- (নব্বই লক্ষ চল্লিশ হাজার) টাকার ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ী, লুঙ্গি, টি-শার্ট, সিগারেট ও কসমেটিকস ক্রীম সহ একটি পিকআপ আটক ও ০৩ (তিন) জন গ্রেফতার

প্রকাশিত: ১৭. জুন. ২০২৫ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual8 Ad Code

অদ্য মঙ্গলবার (১৭ জুন) সকাল অনুমান ৭টা ৪০ মিনিটে শাহপরাণ (রহঃ) তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ)/ সাজিব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাসে চেকপোস্ট করাকালে সন্দেহভাজন একটি নীল ও হলুদ রঙের পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-৫৪৩৬) থামার সংকেতে দিলে পিকআপটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরবর্তীতে পুলিশ মুরাদপুর হাইফা বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে পিকআপটি থামায় এবং পলায়নের চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।

আটককৃত আসামিগণঃ

Manual6 Ad Code

১। রিয়াজ @ সাইফুল (২৪), পিতা: মো. আব্দুর রশিদ মাঝি, মাতা. বিবি রাজিয়া বেগম, সাং: চর ফয়েজ উদ্দীন, পূর্বের বেড়ী, ভূইয়ার হাট, থানা: মনপুরা, জেলা: ভোলা, ২। লিটন (২৩), পিতা মো. নাছির উদ্দিন, মাতা: আয়েশা বেগম, সাং: মাইনগর (পশ্চিম হাটি), থানা: শান্তিগঞ্জ, জেলা: সুনামগঞ্জ, ৩। মো. আলমগীর খান (৩৫), পিতা: মো. আমির আলী খান, মাতা: মৃত ফিরুজা বেগম, সাং: দপদপিয়া, পশ্চিম খান বাড়ি, থানা: নলছিটি, জেলা: ঝালকাঠি।

জব্দকৃত মালামালঃ

১টি পিকআপ (রেজিঃ ঢাকা মেট্রো-ন-১৭-৫৪৩৬), মূল্য: ১২,০০,০০০/- টাকা, ভারতীয় শাড়ি, টি-শার্ট (ALLROGGED), লুঙ্গি, Marlboro Gold সিগারেট, Skin Brite Cream:, Clop G Cream , Skin Sunkise Cream এর আনুমানিক সবমোর্ট মূল্য: ৯০,৪০,০০০/- (নব্বই লক্ষ চল্লিশ হাজার) টাকা।

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উপরোক্ত মালামাল সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে সিলেট শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ চোরাচালানের আরো একজন সম্পৃক্ত রয়েছে বলেনও জানায় ।

Manual8 Ad Code

উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-০৮/১৪৪, তাং,১৭/০৬/২৫ খ্রি:, ধারা: 25B(1)(b)/ 25D The Special Powers Act, 1974; রুজু হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930