- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিলেট অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত: ১২. এপ্রিল. ২০২৫ | শনিবার
ছাত্র জনতার অভ্যুত্থানে অনলাইন মিডিয়ার ভূমিকা ছিল সবচেয়ে বেশি : প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন,আজ সমগ্র বিশ্ব নিয়ন্ত্রণ করছে অনলাইন গণমাধ্যম।খবরের জন্য এখন মানুষ আর বসে থাকে না। অনলাইন মিডিয়া দ্রুত জনগণের কাছে সংবাদ পোঁছে দিচ্ছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জুলাই আগেস্টে যাদের ভুমিকা অনন্য ছিলো তাদের মধ্যে সবচেয়ে বেশী ভূমিকা ছিল অনলাইন গনমাধ্যমের। তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করতে হবে, সবসময় সত্য প্রকাশ করতে হবে। সত্যপ্রকাশে দুনিয়াতে না পেলেও আখেরাতে শান্তি পাওয়া যাবে।
সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদের সভাপতিত্বে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
সভাপতির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ বলেন, ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। যুদ্ধের ময়দানেও মুসলমানেরা ঈদ উদযাপন করে থাকে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিভেদ ও বৈষম্যের অবসান ঘটিয়ে ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, ক্রীড়া ও সস্কৃতি বিষয়ক সম্পাদক মো. কামাল আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মবরুর আহমদ সাজু, কার্যকরি পরিষদ সদস্য মো. আব্দুল হাছিব, সাধারণ সদস্য সাদিকুর রহমান চৌধুরী, এম.এ ওয়াহিদ চৌধুরী, তারেক আহমদ খান, দেলোয়ার হোসেন মান্না, সৈয়দ রাসেল আহমদ, মোহাম্মদ নুরুল ইসলাম, শিপন চন্দ জয়, আহমেদ পাবেল, মো. জাকির আহমদ, মো. সুহেল মিয়া, সহযোগী সদস্য নাহিদ আহমদ, সাংবাদিক মাহফুজ কাওছার সাদি প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৫ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর