শিরোনামঃ-

» বৃহত্তর জৈন্তিয়ার সাধারণ জনগণসহ দেশ ও প্রবাসের সকলকে গোলজার আহমদ হেলালের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ২৯. মার্চ. ২০২৫ | শনিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা) সংসদীয় আসনের সর্বস্তরের জনগণ সহ দেশ ও প্রবাসের সকলকে আন্তরিক অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি জৈষ্ঠ্য সাংবাদিক গোলজার আহমদ হেলাল।

শনিবার(২৯ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

তিনি বলেন,পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের বড় এক ধর্মীয় অনুষ্ঠান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে ঈদ আমাদেরকে সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মহামিলনে একীভূত করে থাকে।

তিনি বলেন, ফ্যাসিস্ট ও স্বৈরতান্ত্রিক শাসনামল উত্তর পবিত্র এই ঈদ।এই ঈদ প্রত্যেকের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধির বারতা। তিনি চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সকলকে শুভেচ্ছা জানান।

Manual7 Ad Code

প্রেস-বিজ্ঞপ্তিতে সাংবাদিক গোলজার আহমদ হেলাল বলেন, সিলেট ৪ সংসদীয় আসন জনবহুল ও প্রাকৃতিক সম্পদে ভরপুর এক জনপদ।পর্যটন ও নান্দনিক সভ্যতায় সমৃদ্ধ এই অঞ্চল নানা কারণে পিছিয়ে আছে। এখানকার শ্রমজীবী, কৃষক, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সাধারণ জনগণ তাদের ন্যায্য হিস্যা পাচ্ছে না।

Manual1 Ad Code

সিন্ডিকেটের হাতে বন্দী গতানুগতিক নেতৃত্ব। তিনি বলেন, নতুন বাংলাদেশকে নবরূপে সাজাতে প্রয়োজন সৃষ্টিশীল জনবান্ধব নেতৃত্ব।

ঈদ আনন্দের এই দিনে সকল বৈষম্যের অবসান ঘটিয়ে সাম্য ও মানবিক এক সমাজ গড়ে উঠুক, এই প্রত্যাশা সকলের।

সকলকে ঈদের শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31