শিরোনামঃ-

» সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক

প্রকাশিত: ২৫. আগস্ট. ২০২৬ | মঙ্গলবার

Manual4 Ad Code

প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও ভূমিকা রাখে

নিউজ ডেস্কঃ

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান শুধু ক্রিকেটের মাঠেই নয়, বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে দুই দিনব্যাপী বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেওয়া সবাইকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানাই।

Manual8 Ad Code

প্রশিক্ষণের মাধ্যমে আপনারা নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছেন, তা দায়িত্ব পালনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একটি আন্তর্জাতিক ভেন্যু। এখানে নিয়মিত দেশি-বিদেশি ক্রিকেট দল অংশ নেয়।

Manual1 Ad Code

টেস্ট ক্রিকেট, নারী ক্রিকেটসহ বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন এখানে অনুষ্ঠিত হয়।

ভবিষ্যতেও সিলেটে আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন রয়েছে। ফলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিসিক প্রশাসক বলেন, সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনী আন্তর্জাতিক ম্যাচে নিরাপত্তার দায়িত্ব পালন করে। তবে ক্রিকেট বোর্ডের নিজস্ব নিরাপত্তাকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা, মাঠের নিরাপত্তা বজায় রাখা, দর্শকদের ব্যবস্থাপনা এবং যেকোন পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বা একাডেমিক যোগ্যতা থাকলেই দায়িত্ব পালনে দক্ষতা অর্জন করা যায় না। বাস্তব কাজের অভিজ্ঞতা, প্রশিক্ষণ, দায়িত্ববোধ, আন্তরিকতা ও নিষ্ঠা একজন কর্মীকে দক্ষ করে তোলে। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে।

Manual6 Ad Code

আব্দুল কাইয়ুম চৌধুরী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, আপনারা যে জ্ঞান অর্জন করেছেন, তা শুধু সনদ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে এই জ্ঞান কাজে লাগাতে হবে। আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে আপনাদের দক্ষতা ও অবদানের যথাযথ মূল্যায়ন হবে।

সমাপনী অনুষ্ঠানে ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ আরমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অব সিকিউরিটি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী শামীম ফরহাদ, বিসিবির সিকিউরিটি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস এম ওয়াসিকুর রহমান, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, সিকিউরিটি কো-অর্ডিনেটর আলী ওয়াসিকুজ্জামান অনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31