- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
» সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
প্রকাশিত: ২৫. আগস্ট. ২০২৬ | মঙ্গলবার
মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে : নজরুল ইসলাম
নিউজ ডেস্কঃ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে।
সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার কর্মীরা দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, সমাজের সাধারণ, অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় মানবাধিকার কর্মীদের সবসময় সোচ্চার থাকতে হবে।
মানুষের অধিকার প্রতিষ্ঠা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা বাস্তবায়নে মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।
অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে মানবাধিকার কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, নতুন মেয়াদের আইডি কার্ড গ্রহণের মাধ্যমে সংগঠনের প্রতিটি কর্মীর দায়িত্ব আরও বেড়ে গেল।
এই পরিচয়পত্র শুধু পরিচয়ের প্রতীক নয়, বরং এটি মানুষের অধিকার রক্ষায় দায়িত্ব পালনের একটি অঙ্গীকার।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে নতুন মেয়াদের ‘আইডি কার্ড বিতরণ-২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালির মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিএমবিএফ সিলেট বিভাগের সভাপতি, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও বিএমবিএফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ও জাতীয় সদর দপ্তর (ঢাকা)-এর সহকারী মহাসচিব মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ফুলকলি ফুড প্রোডাক্টস লিঃ-এর ডিজিএম এবং বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সদর দপ্তর (ঢাকা)-এর সমাজকল্যাণ সম্পাদক ও বিএমবিএফ সিলেট মহানগরের সভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বিএমবিএফ সিলেট বিভাগের সহ-সভাপতি এম. এ হান্নান, বিএমবিএফ সিলেট বিভাগের সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও বিএমবিএফ সিলেট মহানগরের কেন্দ্রীয় প্রতিনিধি ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মো. মুসলেহ উদ্দিন আহমদ, মীর্জা রেজওয়ান বেগ, আলহাজ্ব ডা. এম এ রকিব, শ্যামল চৌধুরী, মো. খালেদ মিয়া, শফিকুর রহমান শফিক, গোলাম আজম মঞ্জু, শিরিন আক্তার চৌধুরী, মোছাম্মত রুনা সুলতানা, শফিকুর রহমান, আল মামুন খান, নৃরেন্দ্র সিংহ, কামনা সীষ দাস বাপ্পু, মো: ইউসুফ সেলু, আব্দুল ওয়াদুদ প্রমুখ।
আলোচনা পর্ব শেষে বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির সকল সদস্য ও দায়িত্বশীলদের হাতে অফিসিয়াল আইডি কার্ড তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ২ বার
সর্বশেষ খবর
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ


