শিরোনামঃ-

» মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল

প্রকাশিত: ২৫. আগস্ট. ২০২৬ | মঙ্গলবার

Manual4 Ad Code
রাষ্ট্র থেকে পরিবার, সবক্ষেত্রেই রাসুল (সাঃ) শ্রেষ্ঠ আদর্শ : মাহমুদুর রহমান দিলাওয়ার

মৌলভীবাজার প্রতিনিধিঃ
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রাষ্ট্র থেকে পরিবার-জীবনের সবক্ষেত্রেই রাসুলুল্লাহ (সাঃ) শ্রেষ্ঠ আদর্শ।
তিনি ছিলেন, দাঈ ইলাল্লাহ, রাষ্ট্রপ্রধান, সেনাপতি, প্রশাসক ও রাজনীতিবিদ। এসব ক্ষেত্রে তিনি অনন্য নজির রেখে গেছেন। একইভাবে পিতা, সন্তান, স্বামী, নানা কিংবা শ্বশুর হিসেবেও তিনি ছিলেন অনুকরণীয়।
সততা, ওয়াদা রক্ষা, আমানত সংরক্ষণ, বিনয়, দানশীলতা, রহমদিলতা ও চারিত্রিক সৌন্দর্যের সব গুণে তিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। তাঁকে অনুসরণের মধ্যেই উম্মাহর প্রকৃত মুক্তি ও কল্যাণ নিহিত।
তিনি মঙ্গলবার (২৫ আগস্ট) মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি রুহেল আহমদ রুবেলের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা শাখার দাওয়াহ ও সমাজসেবা সম্পাদক আব্দুল ওয়াহিদ, বড়লেখা শহর শাখার সভাপতি নোমান আহমদ ও কলেজ শাখার সাবেক সভাপতি এম কলিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, হযরত মুহাম্মদ (সাঃ) মানবজাতির শ্রেষ্ঠ পথপ্রদর্শক এবং নবী-রাসুলদের সর্দার। তাঁর প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে।
আল্লাহ তায়ালা তাঁর প্রতি বিশেষভাবে চারটি দায়িত্ব অর্পণ করেছেন।
এগুলো হলো, তাঁর প্রতি ঈমান আনা, তাঁকে সম্মান করা, তাঁকে সাহায্য করা তথা যাঁরা রাসুলকে ভালোবাসেন তাঁদের সঙ্গে বন্ধুত্ব রাখা, যাঁরা রাসুলের বিরোধিতা করে তাঁদের সঙ্গে শত্রুতা করা এবং তাঁর প্রতি নাজিলকৃত কিতাব পবিত্র কুরআনের অনুসরণ করা।
তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) শুধু ধর্মীয় জীবনের পথপ্রদর্শক নন; বরং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও মানবিকতার প্রতিটি ক্ষেত্রে তাঁর জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি ও সমাজে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।

এই সংবাদটি পড়া হয়েছে ২২০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031