- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
প্রকাশিত: ২৫. আগস্ট. ২০২৬ | মঙ্গলবার
ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করা জরুরি।
সিলেট নগরীতে একটি সুন্দর ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (২৪ আগস্ট) রাতে নগর ভবনে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, একটি নগরের অর্থনৈতিক কর্মকাণ্ড যত বেশি গতিশীল হবে, সেই নগরের উন্নয়নও তত বেশি ত্বরান্বিত হবে।
ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, একই সঙ্গে নগরবাসী যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন-দুটি বিষয়কে সমন্বয় করেই নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, সিলেট নগরীর যানজট নিরসন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত এবং নগরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিলেট মহানগর পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সিটি কর্পোরেশন। পর্যায়ক্রমে নগরীর সড়ক ও ফুটপাত সম্পূর্ণ হকারমুক্ত করা হবে।
অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন নগরীতে প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যত্রতত্র যানবাহন পার্কিংও করতে দেওয়া হবে না।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরীর ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে।
ব্যবসা পরিচালনার পাশাপাশি নগরের শৃঙ্খলা রক্ষার দায়িত্বও ব্যবসায়ীদের রয়েছে। নিজেদের মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে যাতে অবৈধভাবে কোন যানবাহন পার্কিং না করা হয় এবং হকাররা যাতে ফুটপাত দখল করে বসতে না পারেন, সে বিষয়ে ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন একা চাইলেই একটি নগরের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়।
নগরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশন, পুলিশ, ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ নগরবাসী-সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যবসায়ীরা সহযোগিতা করলে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
সিসিক প্রশাসক ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আমরা এমন একটি নগর গড়ে তুলতে চাই, যেখানে ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করবেন, ক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করবেন এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবেন।
এ লক্ষ্যেই নগরীর অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও কাজ করা হচ্ছে।
মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ট্রেড লাইসেন্স সহজীকরণসহ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরে সিসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন। তারা পরিচ্ছন্ন, সুন্দর ও উন্নত নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ব্যবসায়ী নেতারা বলেন, সিলেট নগরী সবার। নগরীর উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ীরাও দায়িত্বশীল ভূমিকা পালন করতে চান।
সিটি কর্পোরেশন ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করলে ব্যবসায়ীরা নগর উন্নয়নের প্রতিটি কার্যক্রমে সহযোগিতা করবেন।
সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুনিম মল্লিক মুন্না।
সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেলের সঞ্চালনায় সহসাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, হোসেন আহমদ, আমিনুল হক বেলাল, মনজুর আহমদসহ নগরীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ নিজেদের মতামত ও দাবিদাওয়া তুলে ধরেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা


