- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» সিলেটে বিশ্ব যক্ষা দিবস পালিত
প্রকাশিত: ২৪. মার্চ. ২০২৫ | সোমবার
যক্ষ্মা থেকে বাঁচতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান
নিউজ ডেস্কঃ
‘প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা সম্ভব হবে যক্ষা মুক্ত বাংলাদেশ গড়া’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস।
দিবসটি উপলক্ষ্যে সোমবার (২৪ মার্চ) সকাল ১০টায় সিলেট সিভিল সার্জনের কার্যালয় ও হিড বাংলাদেশের সহযোগীতায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালী শেষে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে যক্ষ্মা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায় এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তী, সিলেট বিভাগীয় (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম, সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মজয় দত্ত, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রিপা মনি দেবী।
আলোচনা সভায় বক্তারা বলেন, সারাবিশ্বের মধ্যে আক্রান্তদের শীর্ষে বাংলাদেশ। সিলেটেও প্রতিবছর অসংখ্য মানুষ যক্ষ্মা আক্রান্ত হচ্ছেন। যক্ষ্মা নির্মূল করতে হলে মাঠ পর্যায়ে কার্যক্রম আরও জোরদার করতে হবে।
বিশেষ করে শিশুদেরও যক্ষা হয় এটা সবাইকে জানিয়ে দিতে হবে। যাতে সবাই আরও সচেতন থাকেন।
সভায় বক্তারা সিলেট জেলায় যক্ষা নির্মুলে সকলের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, যক্ষ্মা থেকে বাঁচতে হলে এটি প্রতিরোধের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজের প্রতিটি মানুষকে যক্ষ্মা সম্পর্কে সচেতন করে তুলতে না পারলে যক্ষা নির্মূল সম্ভব হবে না।
সিলেট থেকে এই আন্দোলন গড়ে তুলতে হবে। দেশের মধ্যে সিলেটকেই প্রথম যক্ষ্মা মুক্ত ঘোষণা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভার শুরুতে যক্ষ্মা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচির সিলেট জেলার ডিএসএম ডা. আবীর হোসেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরপি মেডিসিন ডা. নাইম ইসলাম, হীড বাংলাদেশের অপারেশনাল ডিরেক্টর রানা বনিক। তাছাড়াও
সিলেট বক্ষব্যাধি হাসপাতাল, বক্ষব্যাধি ক্লিনিক, কুষ্ঠ হাসপাতাল, খাদিমপাড়া হাসপাতালের চিকিৎসক, বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রতিনিধি, নাটাব ও হীড বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭২ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর