- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেট ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম ওয়াচ এর মানববন্ধন
প্রকাশিত: ১৫. মার্চ. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
সারাদেশে নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার নিশ্চিত করতে হবে। দেশব্যাপী নৈরাজ্যিক পরিস্থিতি সৃষ্টিকারী ফ্যাসিস্ট দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমরাও জাগ্রত ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম ওয়াচ আর এফ ।
শনিবার (১৫ মার্চ) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম ওয়াচ সিলেট বিভাগের বিভাগীয় সভাপতি বিপ্লবী শ্রমিক নেতা নুরুল হুদা সালেহ এর সভাপতিত্বে ও বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলার সংগঠক মিনহাজ আহমেদ পরিচালনায়
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সফর আলী খান, ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম ওয়াচ সিলেটের সম্পাদক এনায়তুর রহমান নিরুপম, বেসরকারি শিক্ষক নেত্রী জাহানারা আক্তার, মানবাধিকার কর্মী শিক্ষানবিশ অ্যাডভোকেট বাবলু, মানবাধিকার সংগঠন অধিকার সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত মহিবুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, আইন সবার উর্ধ্বে, আইনের উর্ধ্বে কেহ নয় “মানবাধিকার লঙ্ঘনজনিত অপরাধ ও দুর্নীতিরোধে আমরা সচেষ্ট” দেশব্যাপী নারীদের উপর যেভাবে সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা বেড়েছে তা আশঙ্কাজনক।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার কারণে এসব সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে।
আমরা চরম উদ্বেগ, ক্ষোভ ও বেদনার সঙ্গে লক্ষ্য করছি, নারী-শিশু ধর্ষণ এবং সহিংসতার ঘটনা একটি ভয়াবহ জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। মানবতা বিবর্জিত এসব অপরাধের বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বারবার দেখা যাচ্ছে, বিচারহীনতা নয় তো বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা কমছে না বরং বাড়ছে। ধর্ষক ও নারী শিশু নির্যাতনকারীদের প্রতি কোন প্রকার সহানুভূতি বা শিথিলতা দেখানোর সুযোগ নেই।
তাই আমরা সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি- ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি দাবী ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪০৩ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব : জেলা প্রশাসক


