শিরোনামঃ-

» দি এইডেড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে বদরুজ্জামান সেলিমের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ২৪. মে. ২০২৬ | রবিবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘দি এইডেড হাই স্কুল’-এর এডহক কমিটির সভাপতি হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম।

রবিবার (২৪ মে) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

Manual7 Ad Code

দায়িত্ব গ্রহণকালে এক আবেগঘন প্রতিক্রিয়ায় নতুন সভাপতি বদরুজ্জামান সেলিম বলেন, এই বিদ্যাপীঠের আঙিনায় একসময় স্বপ্নভরা চোখে একজন শিক্ষার্থী হিসেবে পথচলা শুরু করেছিলাম।

সময়ের পরিক্রমায় এই প্রতিষ্ঠানেই শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সৌভাগ্য হয়েছিল আমার।

আর আজ সেই প্রাণের প্রতিষ্ঠানটির গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। এটি শুধু একটি দায়িত্ব নয়, বরং শেকড়ে ফিরে আসার এক গভীর অনুভূতি, ভালোবাসা আর বিশ্বাসের প্রতিদান।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের প্রতিটি ইট, প্রতিটি স্মৃতি, প্রতিটি শ্রেণিকক্ষ আমার হৃদয়ের আবেগের সাথে জড়িয়ে আছে।

মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের গৌরব ও শিক্ষার মান আরও সমুন্নত রাখতে আমি কাজ করে যেতে চাই।

Manual4 Ad Code

দায়িত্ব হস্তান্তর ও গ্রহণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এডহক কমিটির সদস্য সচিব ও স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি ফাহমিদা আক্তার এবং অভিভাবক প্রতিনিধি গৌতম দাস সহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

Manual2 Ad Code

উপস্থিত সকলে নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30