- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
- সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেট উইমেন চেম্বারের নির্বাচিত পর্ষদের ১ বছর পূর্তিতে যা বললেন সভাপতি শম্পা
- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
» সিলেটে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন
প্রকাশিত: ২৪. মে. ২০২৬ | রবিবার
ফ্যাসিবাদী স্টাইলে ব্যাংক লুটপাটের চেষ্টা জনগণ সফল হতে দিবেনা
নিউজ ডেস্কঃ
ইসলামী ব্যাংকিং খাত ধ্বংস, গভর্নরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এমডি ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
রোববার (২৪ মে) বেলা ২টায় ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদ সিলেটের উদ্যোগে নগরীর তালতলাস্থ বাংলাদেশ ব্যাংকের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিষদের প্রধান সমন্বয়ক ফাতির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে ইসলামী ব্যাংক বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামী ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পথে হাটছে। তারা দেশের ব্যাংকিং খাত ও ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটকারী এস আলম গংদের ফের ফেরানোর চেষ্টা করছে।
বিগত অন্তর্বর্তীকালিন সরকার ব্যাংকিং খাত পুনরুদ্ধারে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল। কিন্তু বিএনপি সরকারে এসেই পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের স্টাইলে লুটেরা ও পাচারকারীদের পুনর্বাসনের জন্য আইন পরিবর্তন করেছে।
দেশে ফ্যাসিবাদী স্টাইলে ব্যাংক লুটপাটের চেষ্টা জনগণ সফল হতে দিবেনা। অবিলম্বে ইসলামী ব্যাংকের পরিচালনার দায়িত্ব মূল উদ্যোক্তা প্রকৃত শেয়ার মালিকদের হাতে তুলে দিতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা দেশের কোটি কোটি গ্রাহক ও আমানতকারীর স্বার্থে ৭ দফা সুপারিশ বাস্তবায়নের দাবি জানান।
দাবিগুলো হলো, ব্যাংক লুটেরাদের পুনর্বাসন প্রতিরোধ, পাচারকৃত ও আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধার, দ্রুত বিচার কাজ নিশ্চিত ও দৃষ্টান্তমূলক শাস্তি, ন্যায্য ও বৈধ মালিকানা পুনঃপ্রতিষ্ঠা, অবৈধভাবে নিয়োগকৃতদের পুনঃ প্রবেশ প্রতিরোধ এবং বিতর্কিত আইনগত সুবিধা বাতিল ও ব্যাংকিং খাতে প্রয়োজনীয় সংস্কার।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী শহীদ আহমদ চৌধুরী সাজু, সাবেক ব্যাংকার বদরুল আমীন হারুন, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, এ্যালিগেন্ট শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ওয়েস্টার গ্রুপের ইমরান হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি হুমায়ুন কবির লিটন, ব্যাংক গ্রাহক শরীফ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী খলিল আহমদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, গোলাম কিবরিয়া ও ব্যাংক গ্রাহক তানজির হোসেন প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৭ বার
সর্বশেষ খবর
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর