শিরোনামঃ-

» ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

প্রকাশিত: ২৪. মে. ২০২৬ | রবিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. সুহেদুল ইসলাম সুহেদ।

Manual6 Ad Code

গত ২০ মে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

Manual3 Ad Code

মো. সুহেদুল ইসলাম সুহেদ সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন মহল থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এলাকাবাসী ও সংশ্লিষ্টদের আশা, একজন যোগ্য ব্যক্তির এই বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানটির পঠন-পাঠনের সার্বিক পরিবেশের মানোন্নয়ন ঘটবে এবং কলেজের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।

নতুন কমিটির হাত ধরে কলেজটি শিক্ষার আলো বিস্তারে আরও অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে সুধীমহল আশাবাদ ব্যক্ত করেছেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১১৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930