শিরোনামঃ-

» সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে মহানগর মজলিসের উদ্বেগ

প্রকাশিত: ২৩. মে. ২০২৬ | শনিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
সাম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ও র‌্যাব সদস্য হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।

শনিবার (২৩ মে) গণম্যাধমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার এই উদ্বেগের কথা উল্লেখ করে বলেন, মহানগর এলাকায় অপরাধ প্রবণতা ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জননিরাপত্তাও চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

Manual5 Ad Code

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নগরজুড়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা ব্যবহার করে সংঘবদ্ধ চক্রের ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে।

Manual6 Ad Code

পুলিশি টহল এবং চেকপোস্ট বসানো সত্ত্বেও প্রকাশ্য দিবালোকে কিংবা রাতের আধারে ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনা সিলেট নগরীর অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টির প্রতিই ইঙ্গিত দিচ্ছে।

এসব ঘটনায় নগরজুড়ে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকেও ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে না।

পবিত্র এই নগরীতে যাতে এরকম আর কোন ঘটনা না ঘটে, সে লক্ষে আইনশৃঙ্খলা বাহিনী আরো কঠোরভাবে ভূমিকা রাখার আহবান করছি।

নেতৃবৃন্দ বলেন, একটি সুন্দর নগরী গড়ে তুলতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি একটি অপরিহার্য অনুষঙ্গ।

Manual8 Ad Code

র‌্যাব সদস্য হত্যা, ধর্ষণ সহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব ক’টি ঘটনায় সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930