শিরোনামঃ-

» বিএমবিএফ সিলেট বিভাগ, জেলা ও মহানগরের বিশাল মানববন্ধন

প্রকাশিত: ২০. মে. ২০২৬ | বুধবার


Manual6 Ad Code

অবিলম্বে ফাহিমা ধর্ষণ ও হত্যার বিচার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহন করুন

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে সিলেটে শিশু ফাহিমা ধর্ষণ ও  হত্যা সহ সারা দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদে এবং সুদূরপ্রসারী শৃঙ্খলা ভবিষ্যৎ নির্মাণে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

Manual3 Ad Code

মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি এবং জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।

Manual2 Ad Code

মানববন্ধনে দেশব্যাপী নারী ও শিশু ধর্ষনের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

মানববন্ধনে বক্তারা সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষন ও হত্যাকারীর ফাঁসির দাবি জানিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের জঘন্য ঘটনা না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহবান জানান।

Manual6 Ad Code

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয়  সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, ফাউন্ডেশনের সিলেট বিভাগের সহ-সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি শ্যামল চৌধুরী, সহ-সভাপতি মির্জা রেজওয়ান বেগ,  যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম আজম মঞ্জু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো. বেলাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন আক্তার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ মির্জা আবুল কাশেম স্বপন, সালিশ বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন আহমদ, ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মিঠু, নৃপেন্দ্র সিংহ, আশরাফ হোসেন, আশরাফ তালুকদার, মোছা. রুনা সুলতানা, সিরাজুল হক, হোসাইন আহনদ মুন্না, শাহেদা বেগম প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930