শিরোনামঃ-

» দেশের সংকট কাটাতে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন : কয়েস লোদী

প্রকাশিত: ০৯. মার্চ. ২০২৫ | রবিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
দেশে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট কাটিয়ে ওঠার জন্য দ্রুত জাতীয় নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

Manual5 Ad Code

তিনি বলেন, এ বিষয়টি দেশের সাধারণ মানুষ সবাই বুঝতে পারছেন। কিন্তু সরকার বুঝতে পারছে না। গত সাত মাসে এই সরকার কোনো সংস্কার করতে পারেনি। এমনকি বাজার সিন্ডিকেটও ভাঙতে পারেনি। আওয়ামী লীগ সরকারের আমলে যে রকম ছিল, এখনো সে রকম আছে।

Manual6 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দল মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৯ মার্চ) নগরীর রায়নগর পয়েন্টে মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধিন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, হাসিনার আমলে গুম-খুন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল নাজুক। তখন মানুষের বাকস্বাধীনতা ছিল না। আদালত ব্যবহার করে তারেক রহমানের বক্তব্য নিষিদ্ধ করা হয়েছিল। তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছিল। সেই সময়েও আইনশৃঙ্খলা বলতে কিছু ছিল না।

তিনি বলেন, এখনো মানুষ রাস্তায় বের হতে ভয় পায়। কোনো নির্জন জায়গায় একা গেলে তার ওপর গুলি করা হচ্ছে, ছিনতাই করা হচ্ছে। শেখ হাসিনার আমল এবং বর্তমান আমল আমি পার্থক্য করতে পারছি না। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে এই সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে যাবে। তাই সরকারকে আরও সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে।

Manual4 Ad Code

এসময় প্রধান বক্তারা বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, হাসিনার আমলে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মামলা হয়েছে। সেই মামলাগুলো এই সরকার এখনো প্রত্যাহার করেনি। অতিদ্রুত এসব মামলাগুলো প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

Manual3 Ad Code

সভাপতি বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, চুরি-ডাকাতি, চাঁদাবাজি সহ একে অপরের নাম ব্যবহার করে সমাজকে অস্থির করার কাজ চলছে। এসব প্রতিহত করতে আমাদের সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান ও যুগ্ম আহবায়ক তছির আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খান, সাবেক ছাত্রনেতা মোস্তাফা কামাল পাশা মওদুদ, জহির হোসেন তুহিন, বিমান থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান জাকি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারি, রুনু আহমদ, আজিজ খান সজিব, সদস্য কামরুজ্জামান দিপু, মিছবাহ আহমদ জেহিন, দুলাল আহমদ, নুরুল হক মাছুম, চৌধুরী সোবহান আজাদ, সাবেক ছাত্রনেতা আলী আকবর রাজন, রুম্মান আহমদ রাজু, নির্ঝয় রায় প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২০২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31