- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» অন্তবর্তী সরকারকে নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সিলেটে মানববন্ধন
প্রকাশিত: ২৫. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
বিদেশে বসে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ও তাঁর নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এবং অপপ্রচারকারীদের দেশে এনে শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর ‘ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’র নেতাকর্মীরা বিদেশে বসে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ও তাঁর নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ওই সংগঠনে যারা নেতৃত্বে আছে তারা সবাই বিগত সময়ে স্বৈরাচারী আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনে ছিলো।
তাদের মধ্যে অন্যতম ‘ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ মুক্তিযুদ্ব মঞ্চ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, বদরুদ্দোজা আকাশ, মো. সাজিদ ছাত্রলীগ কর্মী, আল জাবের আহমদ রুম্মান সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি, মোগলাবাজার ইউনিয়ন ছাত্রলীগের ৮নং ওয়ার্ড সহ-সভাপতি আরিফ আহমেদ, মোল্লারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মো: লিমন আহমেদ উল্লেখযোগ্য।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি শাখার আব্দুল্লাহ আল মামুন, নর্থইস্ট মেডিকেল কলেজের ইব্রাহিম নিল, মদনমোহন কলেজের সাজ্জাদ রহমান, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের মো: কাওসার আহমেদ, সাইদুল ইসলাম সুহান, ফয়জুর রহমান সিফাত সহ অর্ধ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা, বিদেশে বসে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ও তাঁর নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এবং অপপ্রচারকারীদের দেশে এনে শাস্তির দাবী জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৩ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর