- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» রাজা জি.সি. হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত: ১০. ফেব্রুয়ারি. ২০২৫ | সোমবার
নিউজ ডেস্কঃ
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।
প্রধান শিক্ষক ও ক্রীড়া উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল মুমিতের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক গাওসিয়া চৌধুরীর পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নূরের জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি অশোক কুমার রায়, সহকারী প্রধান শিক্ষক হাছিনা মমতাজ, ক্রীড়া শিক্ষক মুহাম্মদ মানিক খান, সহকারী শিক্ষক বর্ণা চক্রবর্তী, আব্দুল হালিম, সুলতানা বেগম, শিল্পী রানী সরকার, লুৎফুন নেছা, শর্মিলা রানী চৌধুরী, মাকসুদুল আম্বিয়া সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
পুরস্কার বিতরণের পূর্বে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ৪০টি ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। এসব প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ। বিজয়ীর পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নূরের চৌধুরী বলেন, খেলাধূলার শিক্ষাকে পরবর্তী জীবনে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্যের ধারা অক্ষুন্ন রাখতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন অব্যাহত থাকবে। পড়ালেখার পাশাপাশি খেলাধূলার মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক উৎকর্ষতা অর্জন করে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এই সংবাদটি পড়া হয়েছে ২১৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


