শিরোনামঃ-

» গোয়াইনঘাটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৫ | শনিবার


Manual7 Ad Code

যুবসমাজকে নেতৃত্বে আনতে খেলাধুলা মাইলফলক হিসেবে কাজ করে : আব্দুল হাকিম চৌধুরী

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, যুব সমাজ দেশের অমুল্য সম্পদ। তাদের সঠিক গাইডলাইনের মাধ্যমে নেতৃত্বে নিয়ে আসতে হবে। তাহলে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে। এক্ষেত্রে খেলাধুলা মাইলফলক হিসেবে কাজ করে। তাই খেলাধুলা আয়োজনে সামর্থ অনুযায়ী পৃষ্টপোষকতা দেয়া প্রয়োজন।
Manual1 Ad Code

তিনি শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গোয়াইনঘাট উপজেলার ৫নং পুর্ব আলীরগাও ইউনিয়নে এলাকাবাসীর উদ্যোগে কুটাপাড়া ৭ম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual6 Ad Code

খেলা পরিচালনা কমিটির সভাপতি শাহীন আহমেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শেরগুল আহমেদের পরিচালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, আলীরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আজির উদ্দিন, উপজেলা যুবদল নেতা আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবিব আহমদ, তরিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার হোসেন সাজু, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মঞ্জুর আহমেদ, শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা হাবিবুল্লাহ বাহার, সিরাজ উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদ উল্লাহ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক আব্দুল গণি, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হোসেন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন ও ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930