শিরোনামঃ-

» শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম

প্রকাশিত: ০২. মে. ২০২৬ | শনিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (১ মে) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ মজলিস কার্যালয়ে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মুফতি মাওলানা আলী আহমদ, মাওলানা কমর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, অফিস ও প্রচার মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, মাওলানা শামসুল ইসলাম, শাব্বির আহমদ, মুহাম্মদ সিকন্দর আলী, হাফিজ তারেক হাসান সাহেদ, মাওলানা আব্দুল মুহাইমিন, শায়খ মাওলানা ফিরোজ আলী, মাওলানা হুসাইন আহমদ, ফখরুল ইসলাম, মুহাম্মদ ইউসুফ, ছাত্রনেতা আবু তাহের মিসবাহ, আক্তার সাদিক চৌধুরী প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা এমরান আলম বলেন, ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের সামনে দৈনিক ৮ ঘন্টা শ্রমিকদের কাজ করার দাবিতে আন্দোলনরত কয়েকজন নিহত হয়।

পরবর্তীতে প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনের মাধ্যমে পৃথিবীর প্রায় ৯০টি দেশে ১লা মে আন্তর্জাতিক মে দিবস হিসেবে পালন করা হয়।

Manual4 Ad Code

তিনি বলেন, ইসলাম শ্রমিকদের ব্যাপারে ঘোষনা তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিতে হবে। পহেলা মে শুধু পালন করলে হবে না, শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে।

শ্রমিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে। চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে। তিনি আরও বলেন, আজকে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে আছে, অথচ দেশের অনেকেই সরকারী সুযোগ সুবিধা পায় কিন্ত তা থেকে শ্রমিকরা বঞ্চিত ও অবহেলিত।

Manual8 Ad Code

শ্রমিকদের অধিকার নিশ্চিতের জন্য ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। আমাদেরকে আল্লাহর জমিনে তাঁর আইন বাস্তবায়নের মাধ্যমে এদেশে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে হবে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31