শিরোনামঃ-

» ৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন

প্রকাশিত: ০১. মে. ২০২৬ | শুক্রবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির উদ্যেগে ১৪১তম আর্ন্তজাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত।

Manual5 Ad Code

১মে দুপুর ২টা হতে সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার লাইব্রেরী হলে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবুল ফজল।

Manual5 Ad Code

বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, জেলা কমিটির যুগ্ন সম্পাদক মো. সুজন মিয়া, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ (শান্ত), সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, গণতান্ত্রিক মহিলা সমিতি সিলেট জেলা আহবায়ক মিনারা বেগম, চা শ্রমিক সংঘ সিলেট জেলা কমিটির সহ-সভাপতি কমলা বেগম, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নোয়াব আহমদ, সহ-সাধারণ সম্পাদক ইমরান আলী রিমন, সিলেট জেলা রাইস মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান মিয়া, কালীঘাট চাউলবাজার শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মাঈনুল ইসলাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, স’মিল শ্রমিক সংঘ সিলেট সদর উপজেলা কমিটির সভাপতি হজর আলী, মীরের চক শ্রমজীবী সংঘের আহবায়ক আলী আহমদ।

Manual1 Ad Code

সমাবেশ স্থলে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের বেসিক ইউনিয়ন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন সহ শরীক সংগঠন জাতীয় ছাত্রদল, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সহ বিভিন্ন থানা/উপজেলা ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশের পূর্বে এক লাল পতাকা র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, মির্জাজাঙ্গাল,তালতলা হয়ে সমাবেশ শুরু হয়।

বক্তারা বলেন ১৮৮৬ সাল ও তার পূর্ববর্তী সময়ের শ্রমিকদের ধারাবাহিক সংগ্রাম, ধর্মঘট আর বুকের তাজা রক্তঝরা লড়াইয়ের ফলশ্রুতিতে শ্রমিকশ্রেণির সামাজিক স্বীকৃতি এবং বিশ্বব্যাপী ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিনোদন ও ৮ ঘন্টা বিশ্রামের দাবিতে প্রতিষ্ঠিত হয় মহান মে দিবস।
মে দিবস হচ্ছে শ্রমিক শ্রেণির চেতনায় উদ্ধুদ্ধ হয়ে শোষনমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার দিন। এই দিনে শ্রমিক শ্রেণির সংহতি সংগ্রাম ও শপথের দিন।
মে দিবস হচ্ছে রক্ত পিচ্ছিল আঁকাবাকা পথ ধরে অর্জিত শ্রমিকশ্রেণির নিজস্ব দিবস। রক্তে রঞ্জিত এই দিনের চেতনা ভুলিয়ে দিতে সা¤্রাজ্যবাদ ও তার দালাল আপোসকামী সুবিধাবাদীরা মালিক শ্রমিক একতার কথা বলে মে দিবসের তাৎপর্যকে বিভ্রান্ত করে চলছে।
মে দিবসের অজেয় শিক্ষাকে উর্দ্ধে তুলে ধরে মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মজুরি দাসত্ব উচ্ছেদ করে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার দৃপ্ত শপথ নিয়ে আগামী দিনের শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি সমাজ পরিবর্তনের সংগ্রাম অগ্রসর করতে হবে।
বক্তারা আরও বলেন এবার মে দিবস এমন এক সময়ে পালিত হচ্ছে যখন সমগ্র ইউক্রেন, ফিলিস্তিন, ইরান, লেবাননসহ মধ্যপ্রাচ্য, পাক-আফগান, পাক-ভারত সহ বিশ্বব্যাপী আন্তঃসাম্রাজ্যবাদী প্রতিযোগিতা ও প্রতিদ্বদ্বিতায় বাণিজ্য যুদ্ধ, মুদ্রা যুদ্ধ, সর্বাত্মক রূপ ধারণ করে অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতির ফলে শ্রমিকশ্রেণির মজুরি বৃদ্ধি আন্দোলন অপরিহার্য হয়ে পড়েছে।
তেমনি স্থানিক ও আঞ্চলিক যুদ্ধের ধারাবাহিকতায় যুদ্ধ তথা পারমানবিক অস্ত্রের ব্যবহার সহ বিশ্বযুদ্ধের বিপদ ত্বরান্বিত করছে।
এ প্রেক্ষিতে মে দিবসের ঐতিহাসিক শিক্ষাকে সামনে রেখে মজুরি বৃদ্ধির আন্দোলনকে ধারাবাহিকভাবে অগ্রসর করে মজুরি দাসত্ব উচ্ছেদের আন্দোলন-সংগ্রামে পরিণত করতে হবে।
একই সাথে আন্তঃসাম্রাজ্যবাদী আগ্রাসী যুদ্ধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শ্রমিক শ্রেণিকে সোচ্চার হয়ে অন্যায় যুদ্ধের বিরুদ্ধে ন্যায় ও বিপ্লবী যুদ্ধের পথে অগ্রসর হতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31