শিরোনামঃ-

» সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত: ৩০. এপ্রিল. ২০২৬ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

মেধা, মনন ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত মানুষ হতে হবে : অধ্যক্ষ লুৎফুর রহমান হুমায়দী

নিউজ ডেস্কঃ
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলা, সিলেটের অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেছেন, মেধা, মনন ও ˆনতিকতার সমন্বয়ে আলোকিত মানুষ হতে হবে।
যুগোপযোগী জ্ঞানের পাশাপাশি ইসলামের মৌলিক জ্ঞানে শিক্ষার্থীদেরকে অগ্রসর হতে হবে।
আমরা চাই, মাদরাসার শিক্ষার্থীরা আলেমেদ্বীন, মুফাসসির, মুহাদ্দিস, ইসলামী স্কলার হওয়ার পাশাপাশি আদর্শ বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার তথা দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করুক।
তিনি বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলা সিলেট আয়োজিত ২০২৫ সালের ইবতেদায়ী ৫ম ও দাখিল ৮ম শ্রেণীর ৮৫ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা ˆসয়দ ফয়জুল্লাহ বাহারের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা শওকত আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি মো. জাহেদুর রহমান চৌধুরী, জামেয়ার উপাধ্যক্ষ (অতিরিক্ত) মাও. কমর উদ্দীন, শিক্ষক প্রতিনিধি মুফতি আলী হায়দার, মর্নিং শিফটের ইনচার্জ মাওলানা আ.স.ম আলা উদ্দীন ও নাজিরেরগাঁও শাখার ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
বিশেষ অতিথির বক্তব্যে মো. জাহেদুর রহমান চৌধুরী শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, জ্ঞান-বিজ্ঞানে মাদরাসা শিক্ষার্থীরা সফলতার সাথে এগিয়ে যাচ্ছে| সবাইকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে।
নামাজের মাধ্যমে জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা শিখতে হবে। সততার অনন্য গুণে গুণান্বিত হওয়া অপরিহার্য।
সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল আমাদের প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করছে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে বৃত্তি পরীক্ষায় জামেয়ার অভাবনীয় সাফল্য অর্জন করায় আল্লাহর শুকরিয়া আদায় করছি।
এবছর সিলেট সদর উপজেলায় ইবতেদায়ী ৫ম শ্রেণিতে ৫৪টি বৃত্তির মধ্যে ৪৫টি এবং দাখিল ৮ম শ্রেণিতে ৫৪টির মধ্যে ৪০টি বৃত্তি অর্জিত হয়েছে|

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31