- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» সিলেট সদর উপজেলার খেলার মাঠ রক্ষা ও মেলা বন্ধের দাবিতে ৫ সংগঠনের মানববন্ধন
প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
ঐতিহ্যবাহী শাহী ঈদগাহস্থ সিলেট সদর উপজেলার খেলার মাঠ সংরক্ষণ ও মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের ৫টি সামাজিক সংগঠনসহ স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর শাহী ঈদগাহ পয়েন্টে সুরমা বয়েজ ক্লাব, মল্লিকা সমাজ কল্যাণ সংস্থা, কালাপাথর ফুটবল একাডেমি, বড়বাজার সমাজ কল্যাণ সংস্থা ও ঝরনা তরুণ সংঘ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার অন্যতম প্রধান এই খেলার মাঠটি দীর্ঘদিন ধরে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার কেন্দ্রস্থল। কিন্তু সাম্প্রতিক সময়ে এখানে নিয়মিতভাবে মেলা ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা মাঠের স্বাভাবিক ব্যবহার ব্যাহত করছে।
খেলাধুলার জন্য নির্ধারিত এই মাঠ বাণিজ্যিক স্থানে পরিণত হলে এলাকার তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে।
তারা আরো বলেন, এ মাঠ শুধু খেলার জায়গা নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ। শিক্ষার্থীরা প্রতিদিন এখানে খেলতে আসে, কিন্তু মেলার কারণে পুরো মাঠ দখল হয়ে যায়, ফলে তারা স্বাভাবিকভাবে খেলতে পারে না।
তাছাড়া, মেলা চলাকালে যানজট ও শব্দদূষণের মাত্রা বেড়ে যায়, যা শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা সিলেটের জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট দপ্তরকে মাঠের স্বাভাবিকতা ফিরিয়ে আনার অনুরোধ করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।
আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং মাঠটিকে শুধুমাত্র খেলাধুলার জন্য সংরক্ষিত রাখবে। অন্যথায়, ভবিষ্যতে আরও বড় পরিসরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
তরুণ সমাজসেবক আব্দুল্লাহ শফি শাহেদ এর সভাপতিত্বে ও সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মল্লিকা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান জুয়েল, প্রবাসী কমিউনিটি নেতা আবু জাফর রাসেল, আব্দুস সামাদ ফাহিম, ঝরনা তরুণ সংঘের সভাপতি আব্দুল মুমিন, আমির হোসেন হাজারি, রাজন আহমদ, আরিফ খান সুমন, বদরুল ইসলাম, আব্দুল মজিদ সাকি, নজরুল ইসলাম, সাজিবুর রহমান, ওমর মাসুদ, জুবের আহমদ, মাহবুব হোসেন, শফিকুল ইসলাম রাজিব, সায়মন আহমদ, সুমন চক্রবর্তী, ফয়েজ আহমদ লিটন, অপু কোরেশি, রুমন আহমদ, দুলাল আহমদ, শিপু আহমদ, আমান খাঁন কয়েছ, মাসুম আহমদ, রাজু আহমদ, আব্দুল কাইয়ূম, রেজাউল করিম, আরিফ আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৮১ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


