শিরোনামঃ-

» আরিফুল হক চৌধুরীর মধ্যস্ততায় আল্লামা আব্দুল্লাহ হরিপুরি রহ: ও হরিপুর নিয়ে জঘন্য কটুক্তির নিষ্পতি

প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর মধ্যস্ততায় বরেণ্য বুজুর্গ হযরত আল্লামা আব্দুল্লাহ হরিপুরি রহ: ও হরিপুর এলাকা নিয়ে জঘন্য কটুক্তির প্রেক্ষিতে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে শাহজালাল রহ; মাদরাসার হল রুমে দরগাহ মাদরাসার মুহতামীম হযরত মাওলানা মাসুক উদ্দিন দা: বা: এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেটের প্রতিনিধিত্বশীল ওলামায়ে কেরাম, জনপ্রতিনিধি ও মুরব্বিরা অংশ গ্রহণ করেন।

সভার শুরুতে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সার্বিক পরিস্থিতি তুলে ধরে দেশ-জাতি ও ইসলামের স্বার্থে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টির সমাধানের আহ্বান জানান।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, হরিপুরের ঘটনা সমাধান করা হয়েছে। কেউ এগুলো নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। ভবিষ্যতে এরকম ঘটনা থেকে বিরত থাকবেন। আশাকরি সিলেটের মাটিতে আর এরকম ঘটনা ঘটতে আমরা দিবো না।

সভায় উপস্থিত হযরত হরিপুরি রহ. ও হরিপুর এলাকা নিয়ে কটুক্তি করা ব্যক্তিদ্বয় নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন।

Manual8 Ad Code

সভায় সৃষ্ট সমস্যা নিয়ে কোন ধরনের উস্কানিমুলক পোস্ট ও প্রচারণা হতে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় সর্বসম্মক্রতিমে হযরত সাহাবায়ে কেরাম বিশেষত হযরত মুয়াবিয়া রা: সম্পর্কে কোন কটুক্তি কখনো বরদাশত করা হবেনা। আমাদের মরহুম আকাবেরদের সম্পর্কে যে কোন ধরনের কটু মন্তব্য হতে সকলকে বিরত থাকতে হবে অন্যথায় সামাজিক ও আইনী পদক্ষেপ নেয়া হবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দারুল উলুম কানাইঘাটের মুহাদ্দিস মাওলানা শামসুদ্দিন দুর্লভপুরী, বর্ষীয়ান আলেম মাওলানা রেজাউল করিম জালালি, হরিপুর মাদরাসার মুহতামীম মাওলানা হেলাল আহমদ, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা আব্দুল কাদির বাগরখলি, দরগাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ আহমদ, শাহজালাল রহ: তাওহিদি কাফেলার সদস্য সচিব শাহ মমশাদ আহমদ, মুফতি রশিদ আহমদ মকবুল, জামেয়া মাহমুদিয়া সুবহানীঘাট মাদরাসার মুহতামীম মাওলানা আহমদ কবির,হেমু মাদরাসার মুহতামীম মুফতি জিল্লুর রহমান কাসেমী, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সিলেট মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের সমন্বয়ক মুফতি রশিদ আহমদ ও মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি, এডভোকেট মুহাম্মদ আলী,মাওলানা ক্বারী হারুনুর রশীদ, মাওলানা জয়নাল আবেদীন, কানাইঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী, জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ, সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হুসেন চতুলী, সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ, সাবেক আব্দুল মতিন, চেয়ারম্যান আবু বাকার,সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, মাওলানা আশরাফ আলী মিয়াজানি, মুফতি কয়েস আহমদ, মাওলানা মুহিব্বুল্লাহ, মুফতি মুস্তফা নাদিম, আনোয়ার হুসাইন জামাল, জামাল উদ্দিন, আসলাম হুসাইন প্রমুখ।

Manual4 Ad Code

পরিশেষে দরগাহ মাদরাসার মুহতামীম মাওলানা মাসুক উদ্দিন বড়বাড়ি হুজুরের দোয়ার মাধ্যমে সভার কাজ শেষ হয়।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31