শিরোনামঃ-
- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» জৈন্তাপুরে ৭ম জিটিপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার
নৈতিক অবক্ষয়ের হাত থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : হাকিম চৌধুরী
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আমাদের যুব সমাজ জাতির অমুল্য সম্পদ। তাদেরকে দেশ জাতি গঠনে আত্মনিয়োগ করতে হবে। নৈতিক অবক্ষয়ের হাত থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই।
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আমাদের যুব সমাজ জাতির অমুল্য সম্পদ। তাদেরকে দেশ জাতি গঠনে আত্মনিয়োগ করতে হবে। নৈতিক অবক্ষয়ের হাত থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই।
এছাড়া খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। সবার মনে প্রতিযোগিতার মনোভাব তৈরী হয়।
তিনি বৃহস্পতিবার বিকেলে (৬ ফেব্রুয়ারি) জৈন্তাপুর উপজেলায় চিকনাগুল ইউনিয়নে মাস্টার রওশন ৭ম জিটিপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
যুব নেতা ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ, সাবেক ইউপি সদস্য হাফিজ আবদুল মুছব্বির, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহজাহান, ৯নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম, যুব নেতা বাদশা মিয়া, ছাত্রদল নেতা শেখ সাদেক, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নোমান আহমেদ, চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির, চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কবির আহমেদ, চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজন আহমেদ রিমন, সিনিয়র সহ-সভাপতি ইমরান আহমেদ, রংধনু তরুণ সংঘের সভাপতি দেলোয়ার আহমেদ, ছাত্রনেতা আবু হুরায়রা, সাংবাদিক জাহিদুল ইসলাম ও ছাত্রদল নেতা আরিফ আহমেদ প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


