শিরোনামঃ-

» মাওলানা এম এ মন্নান বহুবিদ মেধার পরিচয় দিয়ে এক আদর্শ জীবন রেখে গেছেন : অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকীব

প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকীব বলেছেন, মাওলানা এম এ মন্নান উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম, দূরদর্শী রাজনীতিবিদ এবং দক্ষ সাংবাদিক ছিলেন।

তিনি পাকিস্তান আমল থেকে দেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

Manual2 Ad Code

এছাড়া, তিনি সফলতার সঙ্গে বাংলাদেশ জমিয়তুল মুদার্রিসিনের সভাপতির দায়িত্ব পালন করে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইসলামী রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তি হিসেবে তিনি দেশ ও জাতির সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।

তিনি প্রখ্যাত সাংবাদিক হিসেবে দৈনিক ইনকিলাব পত্রিকা প্রতিষ্ঠান করেন।

Manual4 Ad Code

তিনি বহুবিদ মেধার পরিচয় দিয়ে দেশে জগণের সামনে এক আদর্শ জীবন রেখে গেছেন। যার জীবন থেকে অনেক কিছু ইসলামী রাজনীতিবিদ শিক্ষকদের শিখার বিষয় রয়েছে।

Manual6 Ad Code

তিনি বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিলেট জেলা ইসলামী ঐক্যজোটের উদ্যোগে উপ-মহাদেশের অন্যতম শ্রেষ্ট আলেম বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাংবাদিক মাওলানা এম এ মন্নান স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা ইসলামী ঐক্য জোটের সভায় মরহুমের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন, মুফতি মাওলানা আব্দুল করিম হক্কানী।

ইসলামী ঐক্যজোটে সিলেট জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা আব্দুল করিম হক্কানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. এ. ইলিয়াস বিন রিয়াসতের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহানগর সভাপতি মাওলানা মোজাম্মেল হক, যুগ্ম সচিব মাওলানা আব্দুর রহিম, শাহ মঞ্জুর আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031