শিরোনামঃ-

» জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে লাল পতাকা র‌্যালি ও সমাবেশ

প্রকাশিত: ০৫. ফেব্রুয়ারি. ২০২৫ | বুধবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ এর ৩৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সময় ক্বীণ ব্রীজের উত্তর পাড় থেকে এক লাল পতাকা র‌্যালি শহরের জিন্দাবাজর হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এসে সমাবেশ করে।

সিলেট জেলা কমিটির অন্যতম নেতা রমজান আলী পটুর সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সহ-সভাপতি জালাল মিয়া, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ শান্ত, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির অন্যতম নেতা ইমান আলী, শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া সাগর, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট সদর উপজেলা কমিটির অন্যতম নেতা মো. নুরুল হক, মীরেরচক শ্রমজীবী সংঘের অন্যতম নেতা দুলাল মিয়াসহ প্রমুখ।

Manual3 Ad Code

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির জাতীয় ভিত্তিক সংগ্রাম অগ্রসর করার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ ঘটেছিল। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রতিষ্ঠা, প্রয়োজনীয়তা, লক্ষ্য ও উদ্দেশ্য বর্তমানে আরও বেশি প্রাসঙ্গিক।

Manual8 Ad Code

বাংলাদেশ একটি নয়া ঔপনিবেশিক আধা সামন্তবাদী দেশ। এদেশে কখনো গনতন্ত্র ছিলো না এবং এখনো নেই। আমাদের মতো দেশে সকল কিছুর নিয়ন্ত্রক ও পরিচালক সাম্রাজ্যবাদ।

Manual3 Ad Code

গত বছর জুলাই আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পলায়নের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নামে সাম্রাজ্যবাদীদের আর্শীবাদপুষ্ট ড. মুহম্মদ ইউনুসের নেতৃত্বে একটি সরকার ক্ষমতাসীন হয়।

জনগণের শোষণমুক্তির আকাংখার এই আন্দোলনকে সাম্রাজ্যবাদী শক্তিসমূহ নিজ নিজ স্বার্থ ও পরিকল্পনায় ব্যবহার করছে এবং দেশে এক স্বৈরাচারের বদলে আরেক স্বৈরাচার ক্ষমতাসীন হয়ে স্বৈরতন্ত্রকেই আরো পাকাপোক্ত করছে।

এ সরকারও মূলত সাম্রাজ্যবাদ, সামন্তবাদ এবং আমলা-মুৎসুদ্দিপুজিঁর শোষণ অব্যাহত রেখেছে।

অতীতে অন্যান্য স্বৈরাচারী সরকারের মত ড. মুহাম্মদ ইউনুস সরকারের সময়েও শ্রমিক-কৃষক-জনগণের সমস্যা আরো তীব্র হয়েছে। আমাদের মতো নয়াউপনিবেশিক দেশে প্রতিটি সরকারই জাতীয় ও জনস্বার্থকে উপেক্ষা করে সাম্রাজ্যবাদী প্রভুর স্বার্থ রক্ষা করে চলে।

নেতৃবৃন্দ আরোও বলেন, বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ তার অতি উৎপাদন সংকট থেকে মুক্তির পথ হিসেবে যুদ্ধকে সামনে আনছে। সাম্রাজ্যবাদীরা পুঁজি ও শক্তি অনুপাতে বিশ্বকে ভাগ-ভাটোয়ারার তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের ভূরাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বের প্রেক্ষিতে এ দেশকে নিয়ে আন্ত:সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা প্রতিদ্বন্ধিতা তীব্রতর হয়ে আগ্রাসী যুদ্ধে সম্পৃক্ত করার ষড়যন্ত-চক্রান্ত বেড়েই চলছে।

সাম্রাজ্যবাদী দেশগুলো মরিয়া বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে। দেশে দেশে যে যুদ্ধ সংঘটিত হয়ে বিশ্বযুদ্ধের বিপদ বৃদ্ধি করছে, তার বিরুদ্ধে শ্রমিক শ্রেণির নেতৃত্বে বিশ্ববিপ্লব অগ্রসর করা এবং সাম্রাজ্যবাদ-সামন্তবাদ ও আমলা-দালাল পুঁজির নির্মম শোষণ লুণ্ঠনে দেশের শ্রমিক কৃষক জনগণের উপর যে খড়গহস্থ নেমে এসেছে তার বিরুদ্ধে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব অগ্রসর করে নিয়ে যাওয়ার আহবান জানান।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31