- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
- পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা শুনলেন এমদাদ হোসেন
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন সফলে প্রচার মিছিল
- তৈমুর হোসেন খান বিপুল মহামান্য রাষ্ট্রপতির এপিএস নিযুক্ত
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
» সি.এন.জি অটোরিক্সার রেজিস্ট্রেশন প্রদান ও আটক গাড়ি ছেড়ে দেয়ার দাবিতে সমাবেশ আজ
প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
বৈধ উপায়ে সরকারকে নির্ধারিত ট্যাক্স ও ভ্যাট ফি প্রদান করে ক্রয়কৃত সি.এন.জি চালিত অটোরিক্সার রেজিস্ট্রেশন প্রদান ও অন্যায়ভাবে আটক শতশত গাড়ি ছেড়ে দেয়ার দাবিতে সিলেটের দক্ষিণ সুরমারচন্ডিপুল পয়েন্টে বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় বিশাল শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে রেজিস্ট্রেশনবিহীন সি.এন.জি. চালিত অটোরিক্সা মালিক/শ্রমিক সমন্বয় পরিষদ।
এদিকে দক্ষিণ সুরমার বাবনা মোড়ে সমাবেশ সফলের লক্ষে গতকাল রেজিস্ট্রেশনবিহীন সি.এন.জি. চালিত অটোরিক্সা মালিক/শ্রমিক সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মো. শাহজাহান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, তাজপুর কদমতলা শাখার সভাপতি সুন্দর আলী খান, গোয়ালাবাজার-৭০৭ সভাপতি মো. জিলু মিয়া, মৌলভীবাজার লাইনের সাধারণ সম্পাদক মো. আলতাফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাজা আহমদ রাজা, লালাবাজার শাখা-৭০৭ এর সভাপতি শফিক মিয়া, দয়ামীর শাখার সভাপতি মকবুল হোসেন, ঘরপুর শাখার সভাপতি আব্দুল জলিল, আজিজপুর শাখার সভাপতি চান্দ আলী মিয়া, ঘরপুর মাদ্রাসা শাখা-২০৯৭ এর সভাপতি খালেদ আহমদ, জালালপুর ইউনিয়ন-৭০৭ সভাপতি শেখ সুহেল, বৈরাগী শাখার সভাপতি দুলাল আহমদ, মোগলাবাজার-৭০৭ এর সভাপতি সেবুল আহমদ, বিশ্বনাথ শাখার সভাপতি এবাদুল আহমদ, আল-হেরা বিশ্বনাথ-৭০৭ সভাপতি ওয়ারিছ খা, বিশ্বনাথ পয়েন্ট শাখার সভাপতি কুতুব উদ্দিন, রামপাশা শাখা-২০৯৭ সভাপতি আব্দুল মন্নান, রেলগেইট শাখা সভাপতি আলাল মিয়া, ৭০৭ সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেটে প্রায় ৪/৫ হাজার সি.এন.জি চালিত অটোরিক্সা বৈধ উপায়ে সরকারকে নির্ধারিত ট্যাক্স ও ভ্যাট ফিঃ প্রদান করে ক্রয় করা হয়েছে।
কিন্তু দীর্ঘদিন যাবৎ এই বিষয়ে আবেদন নিবেদন করে, রেজিস্ট্রেশন ফিঃ প্রদান করার পরও গাড়িগুলির রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না। যার কারণে হাজার হাজার গরীব মালিক ও শ্রমিকের জীবিকা নির্বাহের পথ বন্ধ রয়েছে। পেটের দায়ে বাধ্য হয়ে কেউ কেউ গাড়ি নিয়ে রাস্তায় বের হলে পুলিশ প্রশাসন ৮-১০ হাজার টাকা জরিমানা ও গাড়ি আটক করছে।
বর্তমানে শতশত গাড়ি পুলিশের কাছে আটক আছে। অথচ সরকার ঘোষিত বেআইনি ব্যাটারি চালিত রিক্সা, টমটম, ইজিবাইক, নসিমন, করিমন ইত্যাদি যানবাহন দ্বারা সিলেটের মেট্রো ও উপজেলাগুলোতে বাধাহীনভাবে চলাচল করলেও পুলিশ বা বিআরটিএ কোন পদক্ষেপ নিচ্ছেন না।
কেবলমাত্র সি.এন.জি চালিত অটোরিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলার উন্নতি ও জরিমানার নামে বিরাট অংকের টাকা আদায়ের প্রতিযোগিতায় পুলিশ ব্যস্ত।
গাড়িগুলোর রেজিস্ট্রেশন প্রদান, অন্যায়ভাবে আটক শতশত গাড়ি ছেড়ে দেয়া ও আইন প্রয়োগের নামে অত্যাচার-নির্যাতন বন্ধের দাবিতে ৫ ফেব্রুয়ারি সমাবেশের ডাক দেয়া হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৭ বার
সর্বশেষ খবর
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


