শিরোনামঃ-

» বিএনপি নেতা একেএম তারেক কালামের মৃত্যুতে  সিলেট মহানগর বিএনপির শোক

প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০২৫ | সোমবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা মৎষ্যজীবী দলের আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম তারেক কালামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

Manual3 Ad Code

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম একেএম তারেক কালাম সিলেট জেলা ও সদর উপজেলা  বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন।

এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা দলের স্থানীয় নেতাকর্মীদের নিকট অনুপ্রেরণা হয়ে থাকবে। এই বিএনপির নেতার মৃত্যু আমাদের দলের যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

Manual7 Ad Code

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সোমবার বিকালে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা মৎষ্যজীবী দলের আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম তারেক কালাম ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31