- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
- ইসকন সিলেটে জন্মাষ্টমীর প্রস্তুতি শেষ, কাল শোভাযাত্রায় শুরু উৎসব
- প্রধানমন্ত্রী ওয়ান চাইল্ড ওয়ান ট্রির কর্মসূচীতে বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের সাথে সারেগ কার্যকরি কমিটির সৌজন্য স্বাক্ষাৎ
- রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য : মু. ফখরুল ইসলাম
- দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
» দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২৫ | সোমবার
ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের ভিত্তি গড়ে তোলে : সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে।
জীবনে সফল হতে হলে শুধুমাত্র একাডেমিক ফলাফলের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়, বরং খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জন করাও প্রয়োজন। তিনি বলেন, দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুল দীর্ঘদিন ধরে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। আমি আশা করি, শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কঠোর পরিশ্রম করো, নিয়মিত পাঠ্যপুস্তকের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করো এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সচেষ্ট থাকো।
পরিশেষে তিনি অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয় এবং নতুন প্রজন্মের সম্ভাবনা আরও বিকশিত হয়।
তিনি সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুচরিতা দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক বেগম নুছরত হক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ শাখা পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় লাক্কাতুরার প্রাক্তন প্রধান শিক্ষক জহুর আহমদ, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা জাফরিন রোজী, দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষক (অব.) ফেরদৌসী খানম চৌধুরী।
দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের সহকারি শিক্ষক (জীব বিজ্ঞান) পূর্ণিমা দাশ তালুকদারের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক অনিল কুমার দত্ত, মো. ফারুক আহমদ, মো. আবুল কালাম আজাদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. আরিফ হোসেন।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সাদিয়া আফরিন সিগ্ধা এবং গীতা পাঠ করেন কিংশুক বিশ্বাস সৌমিক।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


