শিরোনামঃ-

» কুমারপাড়া শাখায় শরী’আহ ভিত্তিক ব্যাংকিং সেবা ‘এনসিসি ইসলামিক’ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২৫ | সোমবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের কুমারপাড়া শাখায় ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি’র  শরী’আহ ভিত্তিক ব্যাংকিং সেবা ‘এনসিসি ইসলামিক’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Manual4 Ad Code

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ফিতা কেটে ‘এনসিসি ইসলামিক’ এর উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল আরিফিন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এনসিসি ব্যাংক হেড অব ইসলামি ব্যাংকিং আবুল কাশেম মো. শফিউল্লাহ, হেড অব সাসটেইনেবল ফিল্যান্স নিগাত মমতাজ, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট শাহিন আক্তার, সিলেটের রিজিওনাল হেড বিমান কান্তি ঘোষ, কুমারপাড়া শাখার ব্যবস্থাপক তপন কুমার দেব এবং ব্যাংকের সিলেটের সকল শাখার ব্যবস্থাপকবৃন্দ প্রমুখ।

উদ্বোধনকালে বক্তারা বলেন, এনসিসি ব্যাংক পিএলসি সব সময় গ্রাহকদের জন্য উন্নত, নির্ভরযোগ্য এবং আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

Manual3 Ad Code

শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে আমরা দেশের ধর্মপ্রাণ মানুষের অর্থনৈতিক চাহিদা মেটানোর একটি নতুন দ্বার উন্মুক্ত করেছি।

Manual3 Ad Code

সিলেটের কুমারপাড়া শাখা আমাদের ইসলামী ব্যাংকিং সেবার একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই অঞ্চলের মানুষের আর্থিক প্রয়োজন মেটাতে এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করতে এই শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930