- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
- ইসকন সিলেটে জন্মাষ্টমীর প্রস্তুতি শেষ, কাল শোভাযাত্রায় শুরু উৎসব
- প্রধানমন্ত্রী ওয়ান চাইল্ড ওয়ান ট্রির কর্মসূচীতে বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের সাথে সারেগ কার্যকরি কমিটির সৌজন্য স্বাক্ষাৎ
- রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য : মু. ফখরুল ইসলাম
- দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
» বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্রের মূর্ত প্রতীক : বদরুজ্জামান সেলিম
প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২৫ | সোমবার
জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সম্মানিত সদস্য, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক এবং ভাইস প্রেডিডেন্ট ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রের মূর্ত প্রতীক। তিনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেমে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আপোষহীন নেত্রীর উপাধি পেয়েছিলেন।
এছাড়া বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ সরকারের নির্যাতন সহ্য করেও তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন দেশের মানুষের কাছে দেশমাতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। সেই আপোষহীন নেত্রী ও দেশমাতা আজ অসুস্থ হয়ে চিকিৎসাধীন। সাবেক এই ছাত্র নেতা দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে সেই আপোষহীন নেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার আহবান জানান।
তিনি আরো বলেন, দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে যে মানুষটি সতের বছর নির্যাতন ও কারাভোগ করেছেন। আমি বিশ্বাস করি দেশের আঠারো কোটি মানুষের দোয়ায় ইনশাল্লাহ দেশমাতা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে অবশ্যই দেশের মাটিতে ফিরে আসবেন।
সোমবার (২৭ জানুয়ারি) জৈন্তাপুর উপজেলার জৈন্তেশ্বরী রাজবাড়ি মাঠে ১নং নিজপাট ইউনিয়ন ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকাে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজমুল হক ইয়াজুলের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস শুকর, সাবেক সহ-সভাপতি তাহির আলী কলাই, জৈন্তাপুর উপজেলা বিএন পির প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সুহেল, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল হাসিম, আশরাফ গাজী, মাহবুব আহমদ চৌধুরী, নজির হোসেন, জাবের আহমেদ প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ শেষে দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকো এবং সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের রুহের মাগফেরাত কামনা এবং ছাত্র-জনতার আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা এবং সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ ও আনসারসহ সকল গুম কৃত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফিরে পাওয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালেহ আহমদ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৭ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


