- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
» বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৫ উদযাপন
প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০২৫ | রবিবার
সকলের প্রচেষ্টায় ২০৩০ সালের মধ্যে সিলেট জেলাকে কুষ্ঠমুক্ত করা সম্ভব হবে : সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী
নিউজ ডেস্কঃ
সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে কুষ্ঠ রোগীরা দেরিতে হাসপাতালে চিকিৎসা নিতে আসে এবং যখন তারা চিকিৎসা নিতে আসে তখন দেখা যায় ইতোমধ্যে তাদের অনেকটা ক্ষতি হয়ে গেছে । কুষ্ঠ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কম এবং সাধারণ মানুষের মধ্যে কুষ্ঠ বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে সিলেট জেলাকে কুষ্ঠমুক্ত করা সম্ভব হবে।
বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিভিল সার্জন অফিস সিলেটের আয়োজনে এবং লেপ্রা বাংলাদেশের অর্থায়নে রোববার (২৬ জানুয়ারি) সকালে ‘ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটিকে উদযাপন করা হয়। সিভিল সার্জন সিলেটের নেতৃত্বে দিবসটি উপলক্ষ্যে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, লেপ্রা বাংলাদেশের মনিটরিং অফিসার শ্যামল কুমার চৌধুরী, কুষ্ঠ হাসপাতাল, সিলেটের জুনিয়র কনসালটেন্ট ডা. নাহিদ রহমান, ফেঞ্চুগঞ্জের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা এবং হীড বাংলাদেশের জেলা সুপারভাইজার মো. মাহমুদুর রহমান, লাক্কাতুড়া চা বাগান, সিলেট সদরের প্রাক্তন কুষ্ঠ রোগী আরতী বাউরী।
সভায় উপস্থিত ছিলেন, ইউসিফের সিলেট জেলার কর্মকর্তা নভোজ্যোতি রায়, সিভিল সার্জন অফিস সিলেটের মেডিকেল অফিসার ডা. স্বপ্নিল সৌরভ রায়, ডা. মাইমুন নাহার নাসরীন, ডা. আবু সালমান মো. সাইফুল ইসলামসহ সিভিল সার্জন অফিস সিলেট, সিলেট জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কুষ্ঠ হাসপাতালের।সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
লেপ্রা বাংলাদেশের মনিটরিং অফিসার শ্যামল কুমার চৌধুরী জানান, বর্তমানে (ডিসেম্বর‘২৪ র্পযন্ত) সিলেট জেলায় ১৯০ জন কষ্ঠু রোগী চিকিৎসাধীন রয়েছে যার মধ্যে ১৮৩ জন পূর্ণ বয়স্ক রোগী এবং ৭ জন শিশুরোগী।
তিনি আরও জানান, ২০২৪ সালে সিলেট জেলায় ১৫০ (একশত পঞ্চাশ) জন নতুন কষ্ঠু রোগী পাওয়া গেছে যার মধ্যে ১৪০ জন পূর্ণ বয়স্ক রোগী এবং ১০ জন শিশুরোগী। বর্তমানে মৌলভীবাজার জেলায় ১৪৭ জন কুষ্ঠ রোগী চিকিৎসাধীন রয়েছে যার মধ্যে ৪ জন শিশুরোগী এবং ১৪৩ জন পূর্ণ বয়স্ক রোগী।
২০২৪ সালে মৌলভীবাজার জেলায় ১৯৪ (একশত চুরানব্বই) জন নতুন কুষ্ঠ রোগী পাওয়া গেছে যার মধ্যে ১৯০ জন পূর্ণ বয়স্ক রোগী এবং ৪ জন শিশুরোগী।
বর্তমানে হবিগঞ্জ জেলায় ৮৪ জন কুষ্ঠ রোগী চিকিৎসাধীন রয়েছে যার মধ্যে ২ জন শিশুরোগী এবং ৮২ জন পূর্ণ বয়স্ক রোগী। ২০২৪ সালে হবিগঞ্জ জেলায় ১০৬ (একশত ছয়) জন নতুন কুষ্ঠ রোগী পাওয়া গেছে যার মধ্যে ১০৪ জন পূর্ন বয়স্ক রোগী এবং ২ জন শিশুরোগী।
বর্তমানে সুনামগঞ্জ জেলায় ৫ জন কুষ্ঠ রোগী চিকিৎসাধীন রয়েছে যার মধ্যে কোনো শিশুরোগী নেই। ২০২৪ সালে সুনামগঞ্জ জেলায় ১ (এক) জন পূর্ণ বয়স্ক নতুন কুষ্ঠ রোগী পাওয়া গেছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৩ বার
সর্বশেষ খবর
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


