শিরোনামঃ-

» সাম্রাজ্যবাদ বিরোধী নেতা মনির উদ্দিন আহমদ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ০২. মে. ২০২৬ | শনিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা, সাম্রাজ্যবাদ-সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের নেতা, সিলেট ল’কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট মনির উদ্দিন আহমদ এর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত।

আজ শনিবার (২মে) দুপুর ৩টায় হযরত শাহজালালস্থ কবরস্থানে তাঁর সমাধিস্তলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া, শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ১৪১তম মহান মে দিবস উদযাপন কমিটির সদস্য আবুল কালাম।

বক্তারা বলেন সাম্রাজ্যবাদ সামন্তবাদ মুক্ত শোষণহীন সাম্যবাদী সমাজ কায়েমের স্বপ্নদ্রষ্টা মনির উদ্দিন আহমদ ছাত্রজীবনেই রাজনীতির সংস্পর্শে আসেন।

Manual2 Ad Code

সিলেট অঞ্চলে কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড অজয় ভট্টাচার্য-এর নেতৃত্বে নানকার প্রথা বিরোধী কৃষক আন্দোলন গড়ে তোলার কাজে তিনি অগ্রণি ভূমিকা রাখেন।

সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী আন্দোলনের পুরোধা কমরেড আবদুল হকের সাথে তাঁর ছিল গভীর আদর্শিক সখ্যতা।

নেতৃবৃন্দ বলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলেও শ্রমিক-কৃষক-জনগনের মুক্তি আসেনি। জনগন যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে।

অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহনের পূর্বে দেশ বিরোধী সকল চুক্তি বাতিলের কথা বললেও ক্ষমতা গ্রহনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেশ বিরোধী চুক্তি গ্রহণ করে এবং বিএনপির নেতৃত্বাধীন সরকারও দেশবিরোধী চুক্তি বাতিলের পক্ষে কথা না বলে তার পক্ষে সাফাই গাইছে।

Manual3 Ad Code

এক দালালের পরিবর্তে আরেক দালাল ক্ষমতায় আসলেও শ্রমিক-কৃষক-মেহণতি মানুষের মুক্তি আসবেনা।

আজকের বাস্তবতায় প্রয়োজন মনির উদ্দিন আহমদের দেখিয়ে দেওয়া পথ এদেশ থেকে সাম্রাজ্যবাদ সামন্তবাদ উচ্ছেদ করে শ্রমিক শ্রেণির নেতৃত্বে শ্রমিক কৃষক মৈত্রীর ভিত্তিতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার সংগ্রামের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে।

আলোচনা সভা শেষে শপথ বাক্য পাঠ করান এনডিএফ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31