শিরোনামঃ-

» সাংবাদিক কবীর সোহেলের মাতৃবিয়োগে সিলেট জামায়াতের শোক

প্রকাশিত: ০২. মে. ২০২৬ | শনিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
দৈনিক প্রভাত বেলার সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল-এর মাতা রোকেয়া বেগমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

Manual6 Ad Code

যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান এবং সেক্রেটারী জয়নাল আবেদীন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন- সিলেটের বিশিষ্ট সাংবাদিক কবীর আহমদ সোহেলের গর্ভধারিনী মাতা রোকেয়া বেগমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

Manual5 Ad Code

শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Manual8 Ad Code

আল্লাহ পাক মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন| আমীন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30