- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» ফসলী জমি, মৎস্য ও পরিবেশ রক্ষার দাবীতে কৃষক এবং মৎস্যজীবিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২৫ | বুধবার
নিউজ ডেস্কঃ
ফসলী জমি, চাষ কৃত মাছ ও পরিবেশ রক্ষার দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের ৪০ ও ২৭নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও স্থানীয় কৃষক এবং মৎস্যজীবিরা বুধবার (২২ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমার বাড়েরা বিলের পাড়ে মানববন্ধন কর্মসচি পালন করেন।
এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও সিসিকের ৪০, ৪১ এবং ৪২নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালককে পৃথক পৃথক ভাবে সমস্যার সমাধান চেয়ে আবেদন প্রদান করেন।
আবেদনে স্থানীয় বাসিন্দারা বলেছেন, আমরা প্রান্তিক চাষী ও মৎস্যজীবি। আমাদের প্রাচীন জলাশয় (বাড়েরা বিল) সিলেট সিটি কর্পোরেশনের অবর্জনা দ্বারা ভরপুর।
বিগত ২০২০ সালে একটি স্বার্থভোগী মহল রাতের বেলা বিলের বাঁধ কেটে দেয়। এতে দূষিত কালো পানি হাওরে ডুকে হাওরের সব মাছ মারা যায়। আমরা এলাকার সবাই মিলে চাঁদা তুলে বাঁধ নির্মাণ করে আমাদের হাওরকে রক্ষা করি ।
গত ৫ জানুয়ারি রবিবার বেলা ২টার সময় হঠাৎ করে বিলের বাঁধ ভেঙ্গে জোয়ারের মত হাওরের পানি ডুকে সম্পূর্ণ ক্ষেতের ফসল নষ্ট করে এবং পুরো হাওরের মাছগুলো মারা যায়। এমনকি হাঁস পর্যন্ত মারা যায়।
কৃষকরা কাজ করতে পারছে না খারাপ পানির কারণে। হাতে-পায়ে চুলকায় ও হাতে-পায়ে খোসকা উঠে। এই দূর্ঘটনায় ৩৫টির মতো মালিকানা পুকুরের সব মাছ মারা যায়। প্রায় ১৫০ একরের মতো ফসলির জমি প্লাবিত হয় এবং প্রায় ৫০ একরের মতো হাওরের মাছ মারা যায়।
এতে এলাকার সবাই মারাত্বক ক্ষতিগ্রস্থ হয়। আমরা পরেরদিন এই দূর্ঘটনার কারণ খোঁজে জানতে পারি পারাইরচক লাল মাটিয়ায় অবস্থিত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম প্রকল্পের ভিতরে ৫টি বিশাল পুকুরে কে বা কারা মাছের চাষ করেছে। তারা মাছ ধরার জন্য বেশ কয়েকদিন ধরে ৩টা মেশিন দ্বারা সেচ দিচ্ছে। অতিরিক্ত পানির চাপে বাঁধ ভেঙ্গে এই দূর্ঘটনা ঘটে।
এলাকাবাসীর দাবী তদন্তপূর্বক ক্ষতিগ্রস্থ ফসলের জমির পানি ও মাঠি বিশুদ্ধকরণ এবং ক্ষতিগ্রস্থ কৃষক ও মৎস্যজীবিদের রক্ষায় ব্যবস্থা গ্রহণের।
এসময় উপস্থিত ছিলেন, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, এলাকার মুরব্বী সোলেমান আহমদ, সাইফুল ইসলাম, সবুজ কুমার বিশ্বাস, ফয়েজ উদ্দিন, কবির আহমদ, মিজানুর রহমান, তারা মিয়া, আব্দুল খালিক, গৌরাঙ্গ বিশ্বাস, আনা মিয়া, সিন্টু বিশ্বাস, ভানু বিশ্বাস, অজয় বিশ্বাস, তারেক আহমদ, বাবলা বিশ্বাস, আব্দুল জব্বার, সাহেদ আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


