- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন : বাসদ
প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২৫ | বুধবার
নিউজ ডেস্কঃ
শতাধিক পণ্যে শুল্ক-করারোপ, টিসিবির ট্রাক সেল বন্ধ ও ৪৩ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ-সভাপতি বেলাল আহমেদ, শহীদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সংগ্রাম পরিষদের নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, মাহফুজ আহমেদ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। সেখানে অর্থবছরের মাঝখানে নতুন করে শতাধিক নিত্যপণ্যের উপর ভ্যাট ও শুল্ক বাড়িয়ে নিম্ন আয়ের মানুষের জীবন আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে।
আইএমএফ এর পরামর্শে এই করারোপের কোন নৈতিক ভিত্তি বর্তমান সরকারের নেই। এইটি শ্রমজীবী, কর্মজীবী নিম্ন আয়ের মানুষের জন্য মরার উপর খাড়ার ঘায়ের সামিল।
বক্তারা বলেন, যেখানে আমাদের প্রবাসী শ্রমিকেরা মাসে ২ বিলিয়ন ডলার দেশে প্রেরণ করে সেখানে মাত্র দেড় বিলিয়ন ডলার ঋণের জন্য আইএমএফ এর চাপে করারোপের কোন মানে হয় না।
বক্তারা অন্তর্বর্তী সরকার অনিয়মের অভিযোগ তুলে সারাদেশে টিসিবির ৪৩ লাখ পারিবারিক কার্ড বাতিল করেছে। যদিও এত বেশি পরিমাণ কার্ড অনিয়ম হয়েছে বলে জনমনে বিশ্বাসযোগ্যতা আসে না।
উচিত ছিল পরীক্ষা নিরীক্ষা করে এটি সিদ্ধান্ত নেওয়া। তা না করে কার্ড বাতিলই শুধু নয় উল্টো টিসিবির ট্রাক সেল কর্মসূচিও বন্ধ করে দিয়েছে।
এতে যেসব নিম্ন আয়ের মানুষ কিছুটা সুবিধা পেত, তারা আরো বিপদে পতিত হয়েছে।
বক্তারা অবিলম্বে সুষ্ঠ, অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্রে উত্তোরণের পথ সুগম করার দাবি জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৮ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


