শিরোনামঃ-

» ৩০ মিনিট অবস্থান কর্মসূচীতে ৫টি দাবী উপস্থাপন ও প্রধান উপদেষ্টা সহ ৬ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২৫ | বুধবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবি উপস্থাপনের বলিষ্ট কন্ঠস্বর সিকস’র অঙ্গ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে সিলেট কল্যাণ সংস্থা (সিকস) ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সহযোগিতায় বুধবার (২২ জানুয়ারী ২০২৫) হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে ৯ জানুয়ারী বৃহস্পতিবার নরওয়েতে বসবাসরত বাংলাদেশী প্রবাসীর উপর হামলা ও রক্তাক্ত জখম করা এবং ১৩ জানুয়ারী সোমবার যুক্তরাজ্য বসবাসরত বাংলাদেশী প্রবাসীর সাথে দুর্ব্যবহার ও হেনস্তার প্রতিবাদে বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচী ও বেলা সাড়ে ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ ৬ উপদেষ্টা বরাবর (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান করা হয়।

প্রচন্ড কুয়াশা উপেক্ষা করে প্রবাসীপ্রেমী নাগরিকবৃন্দ অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচীতে বাংলাদেশী প্রবাসীদের প্রতিষ্ঠায় ৫টি উপস্থাপন করা হয়।

Manual1 Ad Code

দাবিগুলো হলোঃ ০৯ ও ১৩ জানয়ারী বাংলাদেশী প্রবাসীদের উপর হামলা, দুর্ব্যবহার ও হেনস্থাকারী কর্মকর্তা-কর্মচারীদের চাকুরীচ্যুত করতে হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ০৫ আগষ্ট ২০২৪ পূর্ববর্তী সকল কর্মকর্তা-কর্মচারীদের বদলী ও দীর্ঘদিন থেকে একই বিমানবন্দর কর্মকর্তা-কর্মচারীদের শীঘ্রই বদলী করার ব্যবস্থা গ্রহন। বিমান বাংলাদেষ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক টিকেটের বৃদ্ধিকৃত মূল্য পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বাংলাদেশে আসা প্রতিটি বিমানের অবতরণের ব্যবস্থা গ্রহন করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে সিলেট হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাতায়াতের বিমান বাড়ানো সহ সিলেট-ম্যানচেষ্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বন্ধের পায়তারার অপচেষ্টা বন্ধ করতে হবে।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্নার পরিচালনায় অবস্থান কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন, সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব।

বক্তব্য রাখেন, সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ।

অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল, সাংবাদিক সুলতান সুমন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-প্রচার সম্পাদক শাহীন আহমেদ, সিলেট মহানগর কমিটির সিরিয়র সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রবাসীপ্রেমী সচেতন নাগরিকদের মধ্য থেকে মো. আব্দুল আলী, মো. এহছানুল করিম মিশু, সৈয়দ ইব্রাহীম, মো. জুয়েল মিয়া, মো. সজিব, রিপন চন্দ্র দাস, শুভ চন্দ্র দাস ও মো. সারজাউল করিম।

Manual6 Ad Code

স্মারকলিপির বিষয়বস্তুঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৯ জানুয়ারী বৃহস্পতিবার নরওয়ে বসবাসরত বাংলাদেশী প্রবাসীর উপর হামলা ও রক্তাক্ত জখম করা এবং ১৩ জানুয়ারী সোমবার যুক্তরাজ্য বসবাসরত বাংলাদেশী প্রবাসীর সাথে দুর্ব্যবহার ও হেনস্থার জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। উক্ত ঘটনাগুলো তদন্ত সাপেক্ষে চিহ্নিত দোষী কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তাকর্মী সহ দায়িত্বরত বিচারকের চাকুরীচ্যুত করার দাবি জানাই। বাংলাদেশের প্রবাসীরা দেশের সম্পদ, তাঁদেরকে সর্বক্ষেত্রে সর্ব-জায়গায় যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে থাকা বাংলাদেশী প্রবাসীরা দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অনেক ভূমিকা রেখে যাচ্ছেন। প্রবাসীদের রেমিট্যান্স ২০২৪ এর আগষ্ট পরবর্তী সময়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে শীর্ষে পৌঁছাতে অন্যন্য ভূমিকা রেখে যাচ্ছেন তা অনস্বীকার্য।

এই অগ্রযাত্রাকে নস্যাৎ করতে একটি কুচক্রীমহল কাজ করে যাচ্ছে। হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে প্রবাসীর উপর হামলা ঘটনা তারই ইঙ্গিত বহন করে।

Manual1 Ad Code

সাধারণত একজন যাত্রী প্রবাস থেকে যাত্রাপথে ট্রানজিট সহ প্রায় ৫/১০ ঘন্টা হতে শুরু করে কখনো ৩০/৩৫ ঘন্টা ভ্রমন করে বাংলাদেশে আসেন। এতে বড় ভ্রমন করে যেকোনো মানুষই ক্লান্ত অনুভব করেন। এই সময় যাত্রীর সাথে বিমানবন্দরে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীরা কিরূপ আচরণ করবেন তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশী প্রবাসীর সাথে নিরাপত্তাকর্মীদের আচরণ আমাদেরকে চরমভাবে ক্ষুদ্ধ করেছে। গত ০৯ জানুয়ারীর গণমাধ্যমে প্রচারিত সিসিটিভির ফুটেজ দেখে মনে হল ১০/১৫ জন একসাথে প্রবাসীর উপর ঝাপিয়ে পড়ে টেনে হিছড়ে ভিতরে নিয়ে অমানবিক হামলা করে রক্তাক্ত জখম করে।

অথচ নির্মম ঘটনাকে ধামাচাপা দিয়ে কর্তব্যরত ম্যাজিষ্ট্রেট কিভাবে প্রবাসীকে জরিমানা করলেন? তাতে আমরা হতবাক! প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড। পরিশ্রমের ঘাম ঝরিয়ে, কষ্ট সহ্য করে দেশের জন্য রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। একজন প্রবাসী দেশে পৌঁছেই প্রথমে বিমানবন্দরে পা রাখেন। সেখানে একজন যাত্রীর সঙ্গে কোনরূপ খারাপ আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

দেশের মাটিতে সুন্দর পরিবেশের বিমানবন্দর গড়তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বদলি করে দেশপ্রেমিক প্রবাসীপ্রেমী নতুন কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

বিশেষ করে দীর্ঘদিন থেকে একই বিমানবন্দরের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের শীঘ্রই বদলি করার দাবি জানাচ্ছি।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২০৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930