শিরোনামঃ-

» বিএনপি যেকোন দূর্যোগে এদেশের জনগনের পাশে থাকে : ইমদাদ চৌধুরী

প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০২৫ | সোমবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি যেকোন দূর্যোগে এদেশের জনগনের পাশে থাকে। আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে কখনই বিদেশে চলে যান নি। দেশেই থেকে তিনি ষড়যন্ত্র মোকাবেলা করার চেষ্টা করেছেন। দেশের সকল দূর্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সকল নেতাকর্মী কাজ করে যাচ্ছে।

Manual3 Ad Code

তিনি সোমবার (২০ জানুয়ারি) দক্ষিণ সুরমার চাঁদনীঘাটে অগ্নিকান্ডে পুড়ে যাওয়ার পরিবারকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual5 Ad Code

২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আখতার রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, রহিম উদ্দিন রাসু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এম এ হক, মৎস্য বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মারুফ আহমদ, মহানগর বিএনপির সদস্য সোহেল আহমদ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি সিরাজ আহমদ, সানু আহমেদ, আমজাদ পারভেজ, জালাল উদ্দিন, রেজাউল ইসলাম রেজা, মুক্তার আহমদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ২৬ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সদস্য ইসাক আহমদ, যুবদলের যুগ্ম সম্পাদক আবির আহমদ, শিল্প বিষয়ক সম্পাদক সৈকত আহমদ শুভ, সাংগঠনিক সম্পাদক যুবদল  লায়েক আহমদ। আরো উপস্থিত ছিলেন এনাম আহমদ, রাজা আহমদ, সোহেল আহমদ, কামাল আহমদ, শাহিন আহমদ, বদরুল ইসলাম, সাফাত আহমদ, ফাহিম আহমদ, তানভীর আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30