শিরোনামঃ-
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» ৫ শতাধিক শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত: ১৯. জানুয়ারি. ২০২৫ | রবিবার
ধনীদের সম্পদে গরিবদের হক রয়েছে : কয়েস লোদী
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ধনদের সম্পাদে গরিবদের হক রয়েছে।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ধনদের সম্পাদে গরিবদের হক রয়েছে।
প্রচন্ড শীতে অসহায় গরিব মানুষদের কষ্টের অন্ত নেই। মানুষের প্রয়োজনীয় শীতবস্ত্রও নেই শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য। আমাদের আশপাশেও এমন মানুষের সংখ্যা কম নয়।
সড়কের পাশে, বাস ও ট্রেন স্টেশনে, বাজার-ঘাটে রাতের বেলা এমন অনেক অসহায় মানুষকে পড়ে থাকতে দেখা যায়। আমরা যখন লেপ-কম্বল গায়ে জড়িয়ে দীর্ঘ রাত সুখ নিদ্রায় বিভোর তখন তাদের রাত কাটে নির্ঘুম অবস্থায় শীতের প্রকোপে যবুথবু হয়ে।
তিনি বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ।
কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসার।
এসকল দুঃখী মানুষের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আমাদের উপার্জিত অর্থের সামান্য পরিমাণও যদি এসকল অসহায়দের জন্য আমরা বরাদ্দ করি তাহলে বিন্দু বিন্দু সে দান শীতার্তদের কষ্ট লাঘবে যথেষ্ট ভূমিকা রাখতে পারে।
তিনি রবিবার (১৯ জানুয়ারি) চা-বাগানের চিতল মাটি মাঠে ৫ শতাধিক শ্রমিকদের মধ্যে শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাব সদস্য মো. নুর উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সিহাব চৌধুরীর পরিচালনায় কম্বল বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আশরাফ গাজী, জব্বার চৌধুরী, ফখরুজ্জামান ফখরুল, খায়রুল আখতার চৌধুরী, শাহিন আজাদ, আমিনুল ইসলাম, দিলীপ দে, আবুল কালাম, মোস্তফা আহমদ, সাইদুর রহমান বাবলা, হাবিবুর রহমান জুনেদ, সাইফুল ইসলাম, পাভেল আহমদ, আব্দুল কাইয়ুম, আব্দুল হান্নান, আব্দুল মালেক, আব্দুল আহাদ, খন্দকার মাহবুব, আব্দুল মুমিন, পাভেল কোরেশি, সাইফুল তালুকদার, আহমদ হোসেন, এনাম উদ্দিন, ফয়সল আহমদ, আলমগীর হোসেন, আতিকুর রহমান, ওলিউর রহমান, আব্দুর রহিম, লিয়াকত আহমদ, প্রফেসর মাসুক আহমদ, নাসির উদ্দীন, ইমন আহমদ, মিজান উদ্দিন, দিলাল হোসেন, মেরাজ আহমদ, ইমরান হোসেন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭২ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


